নিজস্ব প্রতিবেদক, এগ্রিকেয়ার২৪.কম: আজ সন্ধ্যা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

আজ বুধবার সকাল ০৯ টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়াবিদ মো: ওমর ফারুক জানান, মধ্য আন্দামান সাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ অবস্থান করছে। এটি আরও ঘণীভূত হয়ে পশ্চিম-উত্তরপশ্চিম দিকে
অগ্রসর হতে পারে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বির্স্তৃত রয়েছে। উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।

পূর্বাভাসঃ অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সকালের দিকে দেশের কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে।

সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। ঢাকায় বাতাসের গতি ও দিক উত্তর-পশ্চিম/উত্তর দিক থেকে ঘন্টায় (০৫-১০) কিঃ মিঃ। আজ সকাল ০৬ টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯২%।  আজ ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ০৫ টা ১১ মিনিট। আগামীকাল ঢাকায় সূর্যোদয় ভোর ০৬ টা ২৫ মিনিটে। ৭২ ঘন্টার আবহাওয়ার অবস্থা (৩ দিন) এ সময়ের শেষের দিকে বৃষ্টি/বজ্র বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল কক্সবাজার ৩২.৮ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোনিন্ম তাপমাত্রা তেঁতুলিয়া ১২.১ ডিগ্রি সেলসিয়াস।

এগ্রিকেয়ার/এমএইচ