
ডেস্ক প্রতিবেদন, এগ্রিকেয়ার২৪.কম:
আজকের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আজ চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।
তাপমাত্রা: সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।
বৃষ্টিপাত: চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
আবহাওয়ার খবর
গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ফেনী, সব্বোর্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৬.২ ডিগ্রি সেলসিয়াস। এবং দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুিলয়া, সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২০.৮ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.০ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.৮ ডিগ্রি সেলসিয়াস।
সিনপটিক অবস্থা: দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন তামিলনাড়ু উপকূলীয় এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও দুর্বল হয়ে লঘুচাপে রূপ নিয়ে তামিলনাড়ু এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এটি আরো পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে গুরুত্বহীন হয়ে পড়তে পারে। দক্ষিণ বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় আগামী ২৪ ঘন্টার মধ্যে আরেকটি লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে।
সামুদ্রিক সতর্কবার্তা: কোন সতর্কবার্তা নেই এবং কোনো সংকেত দেখানো হয়নি।
নদীবন্দর সমূহের জন্য সতর্কবার্তা: দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য কোন সতর্কবার্তা নেই এবং কোনো সংকেত দেখানো হয়নি।
গত ২৪ ঘন্টার সর্বনিম্ন ও সর্বোচ্চ তাপমাত্রা:
সব্বোর্চ তাপমাত্রা: ফেনী – ৩৬.২ ডিগ্রি সেলসিয়াস।
সর্বনিন্ম তাপমাত্রা: তেঁতুিলয়া – ২০.৮ ডিগ্রি সেলসিয়াস।
আজকের সূর্যোদয় ও সূর্যাস্ত (ঢাকা):
আজকের সূর্যোদয় ভোর ৬:০০ মিনিটে।
আজকের সূর্যাস্ত সন্ধ্যা ৫:২৫ মিনিটে।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের তথ্য
























