ডেস্ক প্রতিবেদন, এগ্রিকেয়ার২৪.কম: আজ মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫ ইং, ১২ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ, দিনের শুরুতেই জেনে নিন আগামী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাস সহ কেমন থাকবে আজকের আবহাওয়া। ‘আজকের আবহাওয়ার খবর’-এ আপনি ঢাকা ও সারা দেশের বর্তমান আবহাওয়া, বৃষ্টিপাত, ঘূর্ণিঝড় এবং আবহাওয়ার পূর্বাভাস সহ বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ আবহাওয়ার বুলেটিন সম্পর্কে জানতে পারবেন।

আজকের আবহাওয়ার পূর্বাভাস

আজকের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আজ রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

তাপমাত্রা: সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

বৃষ্টিপাত: রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

আবহাওয়ার খবর

গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল খেপুপাড়া, সব্বোর্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৫.৯ ডিগ্রি সেলসিয়াস। এবং দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়া, সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২২.১ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.৬ ডিগ্রি সেলসিয়াস।

সিনপটিক অবস্থা: দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ঘণীভূত হয়ে ঘূর্ণীঝড় “মোন্থা” এ পরিণত হয়ে ২৭ অক্টোবর সন্ধ্যা ৬ টায় দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমমধ্য বঙ্গোপসাগর এলাকায় (১৩.২ ডিগ্রী উত্তর অক্ষাংশ এবং ৮৪.০ ডিগ্রী পূর্ব দ্রঘিমাংশ) অবস্থান করছে। এটি আরও উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ঘণীভূত হয়ে প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। এটি আজ (২৮ অক্টোবর ২০২৫) সন্ধ্যা/রাত নাগাদ ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করতে পারে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

সামুদ্রিক সতর্কবার্তা: দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় “মোন্থা” উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমমধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে ২ (দুই) নম্বর, পুনঃ ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারী সংকেত দেখাতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তীনির্দেশ না দেয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। সেই সাথে তাদেরকে গভীর সাগরে বিচরণ না করতে বলা হয়েছে।

নদীবন্দর সমূহের জন্য সতর্কবার্তা: দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য কোন সতর্কবার্তা নেই এবং কোনো সংকেত দেখানো হয়নি।

গত ২৪ ঘন্টার সর্বনিম্ন ও সর্বোচ্চ তাপমাত্রা:

সব্বোর্চ তাপমাত্রা: খেপুপাড়া – ৩৫.৯ ডিগ্রি সেলসিয়াস।

সর্বনিন্ম তাপমাত্রা: তেঁতুলিয়া – ২২.১ ডিগ্রি সেলসিয়াস।

আজকের সূর্যোদয় ও সূর্যাস্ত (ঢাকা):

আজকের সূর্যোদয় ভোর ৬:০২ মিনিটে।

আজকের সূর্যাস্ত সন্ধ্যা ৫:২২ মিনিটে।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের তথ্য