
আবহাওয়া ডেস্ক, এগ্রিকেয়ার২৪.কম: গত কয়েকদিন ধরে দেশজুড়ে বইছে তীব্র দাবদাহ। আজও (বৃহস্পতিবার) দেশের প্রায় অর্ধেক অঞ্চল দিয়ে দাবদাহ বইছে। এতে বেশি ভোগান্তিতে পড়েছেন দেশের প্রায় সবে-শ্রেণি পেশার মানুষ। আবহাওয়া অধিদফতর আজকের আবহাওয়ার সর্বশেষ জানিয়েছে। বিশেষ সংকেত দিয়েছে ৬ বিভাগে।
বৃহস্পতিবার (২৯ এপ্রিল ২০২১) সন্ধ্যা ৬ টা থেকে আগামী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, চট্টগ্রাম, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ /বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া সারাদেশের আবহাওয়া আংশিক মেঘলাসহ সাধারণত শুস্ক থাকতে পারে।
দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোর ৩৮.৮ এবং ও সর্বনিম্ন তাপমাত্রা রাজারহাট ১৯.৫ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে ঢাকার বাইরের বাতাসের গতি ও দিক: দক্ষিণপশ্চিম/পশ্চিম দিক থেকে ঘণ্টায় (১০-১৫) কি.মি.। অস্থায়ী দমকায় ( ৫০-৬০) কিলোমিটার হতে পারে।
আজ সন্ধ্যা ৬ টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আদ্রতা ছিলো ৪৮%। ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৬.২৭ মিনিটে। আগামীকাল ঢাকায় সূর্যোদয় ৫ টা ২৫ মিনিটে।
আজকের আবহাওয়ার সর্বশেষ, বিশেষ সংকেত ৬ বিভাগে সংবাদটির তথ্য বাংলাদেশ আবহাওয়া অধিদফতর নিশ্চিত করেছে। পাঠক প্রতিদিনের আবহাওয়া এর সংবাদের আপডেট পেতে এগ্রিকেয়ার২৪.কম এর ফেসবুক পেজে লাইক দিয়ে রাখুন। আমরা প্রতিদিন দেশের আবহাওয়া পরিস্থিতি তুলে থাকি।
এছাড়া আপনাদের এলাকার আবহাওয়া পরিস্থিতি বা সংবাদ বা ছবি পাঠাতে পারেন আমাদের। আমরা তা সংবাদ আকারে তুলে ধরবো। দেশের সর্ববৃহৎ কৃষিভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল এগ্রিকেয়ার২৪.কম কৃষির সব সংবাদ জানতে সঙ্গেই থাকুন।
এগ্রিকেয়ার/এমএইচ
























