
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী: রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটির (আরসিআরইউ) ২০২৩ সালের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। মেহেদী হাসান সোহাগকে সভাপতি ও আব্দুল হাকিমকে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
মেহেদী হাসান সোহাগ দৈনিক শেয়ার বিজের রাজশাহী প্রতিনিধি ও এগ্রিকেয়ার ২৪ ডটকম এর স্টাফ রিপোর্টার হিসেবে কর্মরত। আর আব্দুল হাকিম বার্তা২৪ এর রাজশাহী প্রতিনিধি হিসেবে কাজ করছেন।
রোববার (০১ জানুয়ারি) দুপুরে সংগঠনটির কার্যালয়ে বিদায়ী সভাপতি মাহাবুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু সাঈদ রনির সঞ্চালনায় বার্ষিক সাধারণ সভায় এ কমিটি ঘোষণা করা হয়।
নয় সদস্যবিশিষ্ট কমিটির অন্যরা হলেন সহ-সভাপতি আবু সাঈদ রনি (ঢাকা মেইল), সাংগঠনিক সম্পাদক সেহের আলী দুর্জয় (দৈনিক সোনার দেশ ও দ্যা ডেইলি ক্যাম্পাস), অর্থ সম্পাদক বদরুদ্দোজা (রাজশাহী পোস্ট), দপ্তর সম্পাদক সুজন আলী (বরেন্দ্র এক্সপ্রেস), প্রশিক্ষণ ও প্রকাশনা সম্পাদক আফসানা মিমি (ঢাকা রিপোর্ট)। এছাড়াও নির্বাহী সদস্য হিসেবে রয়েছেন পলি রাণী (প্রিয় নওগাঁ) ও শাহাদাত হোসেন (বরেন্দ্র এক্সপ্রেস)।
এদিকে, নতুন কমিটিকে অভিনন্দন জানিয়েছেন সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক ও রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহা. আব্দুল খালেক ও উপাধ্যক্ষ প্রফেসর মোহা. ওলিউর রহমান।
এগ্রিকেয়ার/এমএইচ
























