ডেস্ক প্রতিবেদন, এগ্রিকেয়ার২৪.কম: আলু চাষে ভালো ফলন পেতে শুধু সার প্রয়োগই যথেষ্ট নয়, সময়মতো সঠিক বালাই ব্যবস্থাপনাও সমান জরুরি।

গাছের বয়সভিত্তিক ছত্রাক ও পোকা দমনের পরিকল্পিত স্প্রে ব্যবস্থাপনা অনুসরণ করলে রোগবালাই কমে, গাছ থাকে সুস্থ এবং ফলন হয় প্রত্যাশামাফিক। তাই আলু ক্ষেত সুরক্ষায় ধাপে ধাপে করণীয় জানা থাকা দরকার প্রতিটি চাষির।

এক নজরে করণীয়

১ম স্প্রে ২০ দিন বয়সী গাছের জন্য

  • পেনকোজেব (ম্যানকোজেব গ্রুপ) ৩–৫ গ্রাম/লিটার
  • মাইক্রোথিয়ল (৮০% সালফার) ৩–৫ গ্রাম/লিটার
  • ডাইমেথিয়ন (৪০ ইসি কীটনাশক) ২ মিলি/লিটার
  • সব একসঙ্গে মিশিয়ে স্প্রে করতে হবে।

২য় স্প্রে ১০ দিন পর

  • পেনকোজেব (ম্যানকোজেব গ্রুপ) ৩–৫ গ্রাম/লিটার
  • মাইক্রোথিয়ল (৮০% সালফার) ৩–৫ গ্রাম/লিটার
  • ডাইমেথিয়ন (৪০ ইসি কীটনাশক) ২ মিলি/লিটার
  • সব একসঙ্গে মিশিয়ে স্প্রে করতে হবে।

৩য় স্প্রে ১০ দিন পর

  • পেনকোজেব ৩–৫ গ্রাম/লিটার
  • সেলটিমা ২ মিলি/লিটার, এটি ছত্রাকনাশক এবং ফলন বৃদ্ধিতেও সহায়ক
  • ডাবল (ক্লোরোপাইরিফস + ইমিডাক্লোপ্রিড) ১ মিলি/লিটার
  • লিটোসেন ১ মিলি/লিটার, যা গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং মাটি থেকে সার ও খাদ্য গ্রহণে সহায়তা করে।

সব একসঙ্গে মিশিয়ে স্প্রে করতে হবে।

৪র্থ বা শেষ স্প্রে ১০ দিন পর

  • মড়ক দেখা দিলে ফরাস্টিন ২ গ্রাম/লিটার, না হলে পেনকোজেব ব্যবহার করা যাবে
  • ডাইমক্স ২ মিলি/লিটার
  • ডাবল ১ মিলি/লিটার

সব একসঙ্গে মিশিয়ে স্প্রে করতে হবে।

উপরের বালাই ব্যবস্থাপনা অনুসরণ করলে আলু চাষ নির্বিঘ্ন করা সম্ভব এবং কাঙ্ক্ষিত ফলন পাওয়া যাবে।