নিজস্ব প্রতিবেদক, এগ্রিকেয়ার২৪.কম: ঘূর্ণিঝড়ের প্রভাব বাংলাদেশে না পড়েলেও আগামী ৫ দিনের মধ্যে তাপমাত্রা উল্লেখযোগ্য হারে কমবে এবং কনকনে ঠান্ডা পড়তে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

আজ রোববার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় বাংলাদেশ আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ মো: তরিফুল নেওয়াজ করিম এ তথ্য জানান।

আগামী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো সেই বিজ্ঞপ্তিতে জানানো হয়, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও এর কাছাকাছি এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় ‘মানদৌস’ ভারতের পশ্চিম তামিলনাড়ু সংলগ্ন দক্ষিণ অভ্যন্তরীণ কর্ণাটক ও কেরালা এলাকায় অবস্থান করে গুরুত্বহীন হয়ে পড়েছে। উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ ভারতের বিহার এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।

পূর্বাভাস অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। ভোরের দিকে দেশের কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে। আগামীকাল সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা কমতে পারে। আগামী ৫ দিনের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী তাপমাত্রা কমতে পারে। সমুদ্র উপকূলীয় এলাকায় কনকনে ঠান্ডা পড়তে পারে।

এদিকে ঘূর্ণিঝড় (মানদৌস) কারণে বাংলা ও পায়রা সমুদ্র বন্দর সমূহকে দুই নাম্বার সতর্কতার সংকেত দেখাতে বলা হয়েছিল তা নামিয়ে ফেলতে বলা হয়েছে।

আজ সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায় ১১ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা টেকনাফ ৩১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া তাপমাত্রা ক্রমাগত কমতে পারে। বিশেষ করে রাতের তাপমাত্রা সর্বনিন্ম হতে পারে। শ্রীমঙ্গল ও চুয়াডাঙ্গায় তাপমাত্রা যথাক্রমে ১৩ দশমিক ১ ও ১৩ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

পূর্বাভাসে বলা হয়, ঢাকায় বাতাসের গতি ও দিক উত্তর/উত্তর-পশ্চিম দিক থেকে ঘন্টায় (০৮-১২) কিঃ মিঃ। আজ সন্ধ্যা ০৬ টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৫৭%। আগামীকাল ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ০৫ টা ১২ মিনিট। আগামীকাল ঢাকায় সূর্যোদয় ভোর ০৬ টা ৩১ মিনিটে।

এগ্রিকেয়ার/এমএইচ