• প্রচ্ছদ
  • ফসল
    • চাষ ব্যবস্থাপনা ও করণীয়
    • ফসলের স্বাস্থ্য
  • মৎস্য
    • মৎস্য স্বাস্থ্য
  • পোল্ট্রি
  • প্রাণী
    • প্রাণী স্বাস্থ্য
  • অর্থ-বাণিজ্য
    • প্রতিদিনের পোল্ট্রি পণ্যের পাইকারি দাম
    • বাজার দর
  • পুষ্টি ও স্বাস্থ্য বার্তা
  • নগর কৃষি
  • অন্যান্য
    • প্রযুক্তি ও উদ্ভাবন
    • আন্তর্জাতিক কৃষি
    • ক্যাম্পাস
    • বিশেষ প্রতিবেদন
    • পোষা প্রাণি ও পাখি শিল্প
    • সাক্ষাতকার
    • ফটো গ্যালারি
    • বিশেষজ্ঞ কলাম
    • খাবার রেসিপি
    • পরিবেশ ও জলবায়ু
    • কৃষি আবহাওয়া
    • কৃষিতে নারী
    • ভ্রমণ
    • জীবিকায় কৃষি
    • চাকরি বার্তা
    • ইসলাম ও জীবন
  • English
Sign in
Welcome!Log into your account
Forgot your password?
Password recovery
Recover your password
Search
বুধবার, ২৪শে জুন ২০২৬, ১০ই আষাঢ় ১৪৩৩, ৮ই মহর্‌রম ১৪৪৮
Sign in
Welcome! Log into your account
Forgot your password? Get help
Password recovery
Recover your password
A password will be e-mailed to you.
  • প্রচ্ছদ
  • ফসল
    • চাষ ব্যবস্থাপনা ও করণীয়
    • ফসলের স্বাস্থ্য
  • মৎস্য
    • মৎস্য স্বাস্থ্য
  • পোল্ট্রি
  • প্রাণী
    • প্রাণী স্বাস্থ্য
  • অর্থ-বাণিজ্য
    • প্রতিদিনের পোল্ট্রি পণ্যের পাইকারি দাম
    • বাজার দর
  • পুষ্টি ও স্বাস্থ্য বার্তা
  • নগর কৃষি
  • অন্যান্য
    • প্রযুক্তি ও উদ্ভাবন
    • আন্তর্জাতিক কৃষি
    • ক্যাম্পাস
    • বিশেষ প্রতিবেদন
    • পোষা প্রাণি ও পাখি শিল্প
    • সাক্ষাতকার
    • ফটো গ্যালারি
    • বিশেষজ্ঞ কলাম
    • খাবার রেসিপি
    • পরিবেশ ও জলবায়ু
    • কৃষি আবহাওয়া
    • কৃষিতে নারী
    • ভ্রমণ
    • জীবিকায় কৃষি
    • চাকরি বার্তা
    • ইসলাম ও জীবন
  • English
Agricare24.com

কাঁচা মরিচের কেজি মাত্র ২৫ টাকা

প্রচ্ছদ, বিভাগ: agrinews, বাজার দর, প্রকাশিত: সেপ্টেম্বর ৫, ২০২২, সোমবার  
Share
Tweet
Print Friendly, PDF & EmailPrint Email

প্রতিনিধি হিলি, এগ্রিকেয়ার২৪.কম: দিনাজপুরের হিলিতে কাঁচামরিচের দাম আরও কমেছে। সপ্তাহের ব্যবধানে কেজিতে কমেছে পাঁচ টাকা। বর্তমান হিলি বাজারে কাঁচামরিচ বিক্রি হচ্ছে ২৫ টাকা কেজিতে, যা আগে বিক্রি হচ্ছিল ৩০ টাকা কেজি দরে। ব্যবসায়ীরা বলছেন, দেশি মরিচ সরবরাহ বৃদ্ধির কারণে দাম কমছে। এদিকে পণ্যটির দাম কমায় স্বস্তি ফিরেছে নি¤œ আয়ের মানুষদের মাঝে। গতকাল হিলি বাজার ঘুরে এ তথ্য পাওয়া গেছে।

হিলি স্থলবন্দরে একসময় কাঁচামরিচের দাম ডাবল সেঞ্চুরি করেছিল। আর দেশি কাঁচামরিচের সরবরাহ বৃদ্ধি পাওয়ায় পণ্যটির দাম কমতে শুরু করেছে। এদিকে আমদানিকারকরা লোকসানের আশঙ্কায় ভারত থেকে কাঁচামরিচ আমদানি বন্ধ রেখেছেন। হিলি স্থলবন্দরে এক মাস আগেও কাঁচামরিচের কেজি ছিল ২০০ থেকে ২৫০ টাকা। দেশি কাঁচামরিচের প্রভাব এরই মধ্যে পড়তে শুরু করেছে পাইকারি বাজারে। দিন দিন কমছে কাঁচামরিচের দাম। এক সপ্তাহের ব্যবধানে কাঁচামরিচের দাম পাইকারিতে কেজিপ্রতি পাঁচ টাকা কমেছে। এক সপ্তাহে আগেও বন্দরে প্রতি কেজি কাঁচামরিচ ৩০ টাকা দরে বিক্রি হয়েছিল। তবে বর্তমানে দাম কমে ২৫ টাকায় বিক্রি হচ্ছে।

কাঁচামরিচ ব্যবসায়ী বিপ্লব শেখ বলেন, কয়েক দিন ধরে আবহাওয়া ভালো থাকায় দেশের বিভিন্ন অঞ্চলে কাঁচামরিচের উৎপাদন ভালো হয়েছে। এতে মোকামগুলোয় কাঁচামরিচের সরবরাহ আগের তুলনায় বেড়েছে। আগে শুধু বগুড়া থেকে কাঁচামরিচ আসছিল। এখন নওগাঁসহ আশপাশের এলাকা থেকেও আসছে কাঁচামরিচ। এতে বাজারে কাঁচামরিচের সররবাহ অনেকটাই বেড়ে গেছে। মোকামে আমরা যেমন কম দামে কাঁচামরিচ কিনতে পারছি, তেমনি বাজারে কম দামে বিক্রিও করতে পারছি। আর কম দামে কিনতে পেরে ক্রেতারাও কিনছেন বেশি করে।

বাজারে কাঁচামরিচ ক্রেতা আব্দুর রহিম বলেন, আমরা দিন আনি দিন খাই। বাজারে যেভাবে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়তে শুরু করেছে, তাতে আমাদের চলা খুবই মুশকিল হয়ে দাঁড়িয়েছে। তবে কিছুদিন থেকে কাঁচামরিচের দাম কমতে শুরু করেছে। আজকে (গতকাল) কিনলাম ২৫ টাকা কেজিতে। এভাবে চাল ও তেলের দাম কমলে আমাদের জন্য অনেক ভালো হয়।

এগ্রিকেয়ার/ এমএইচ

Share
এগ্রিকেয়ার২৪.কম

আরও সংবাদMORE FROM AUTHOR

২ হাজার মিনি কোল্ড স্টোরেজ স্থাপনের উদ্যোগ

‘প্রাণিসম্পদে গবেষণায় সফলদের স্বর্ণপদক ও পদোন্নতি অগ্রাধিকার দেয়া হবে’

জ্যৈষ্ঠ মাসে কৃষিতে ভালো করতে কৃষকের করণীয়

ঢাকাসহ ৭ অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্কতা

বয়সভেদে তেলাপিয়া মাছের দ্রুত বৃদ্ধি ও অধিক উৎপাদনে খাদ্য তালিকা

কম্পোস্ট নাকি টপসয়েল- কোনটি বেশি কার্যকর?


সর্বশেষ সংবাদ

২ হাজার মিনি কোল্ড স্টোরেজ স্থাপনের উদ্যোগ

‘প্রাণিসম্পদে গবেষণায় সফলদের স্বর্ণপদক ও পদোন্নতি অগ্রাধিকার দেয়া হবে’

জ্যৈষ্ঠ মাসে কৃষিতে ভালো করতে কৃষকের করণীয়

ঢাকাসহ ৭ অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্কতা

বয়সভেদে তেলাপিয়া মাছের দ্রুত বৃদ্ধি ও অধিক উৎপাদনে খাদ্য তালিকা

সর্বাধিক পঠিত

যে ২৪ রোগের মহাওষুধ লবঙ্গ

সর্বনিম্নে নেমেছে মালয়েশিয়ান পাম অয়েলের দাম

আমের মুকুল ও কুড়ি ঝরা রোধে করণীয়

সোনালী মুরগির নামে আমরা কি খাচ্ছি!

দুই সপ্তাহে ২৫ হাজার টাকার ফল বিক্রি, ১৩ লাখের আশাবাদী জাবিদ

৬৫০ থেকে একলাফে ১০০০ টাকা কেজি গরুর মাংস

কীটনাশকের পরিবর্তে মেহগনির তেল, বেশ সুফল পাচ্ছেন কৃষক

ভারত থেকে বিপুল পরিমাণ ভাঙা চাল কিনছে চীন

প্রয়োজনীয় লিংক

  • Contact Us
  • About Us
  • Disclaimer And Privacy

ব্যবস্থাপনা সম্পাদক: আহমেদ আব্দুল্লাহ রশীদ তুষার

যোগাযোগ: সেক্টর ০৫, রোড-০১, বাড়ি-৩৯ (নীচতলা), উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০.

Email: [email protected]  Mobile: 01753756962

স্বত্ব: এগ্রিকেয়ারটোয়েন্টিফোর.কম (২০১৭-২০২৪)

আর্কাইভ

Developed by Web Care Zone
এগ্রিকেয়ার ২৪ © ২০১৭-২০২০