
ডেস্ক প্রতিবেদন, এগ্রিকেয়ার২৪.কম: ক্যাপসিকাম বা মিষ্টি মরিচ সারা বিশ্বেই একটি জনপ্রিয় সবজি। বাংলাদেশেও এর জনপ্রিয়তা দিন দিন বাড়ছে। ক্যাপসিকামের পুষ্টিগুণ ও স্বাস্থ্য উপকারিতা রয়েছে অনেক।
আসুন জেনে নিই ক্যাপসিকামের পুষ্টিগুণ ও উপকারিতা সম্পর্কে:
পুষ্টিগুণ: পুষ্টিমানের দিক থেকে মিষ্টি মরিচ একটি অত্যন্ত মূল্যবান সবজি। এতে প্রচুর পরিমাণে ভিটামিন ’সি’ রয়েছে।
আরও পড়ুন: ক্যাপসিকাম/মিষ্টি মরিচ চাষ’র পুরো ব্যবস্থাপনা ও রোগ দমন পদ্ধতি
স্বাস্থ্য উপকারিতা:
১. ক্যাপসিকাম যেকোনো ব্যথা থেকে মুক্তি দেয়। মাইগ্রেন, সাইনাস, ইনফেকশন, দাঁতে ব্যথা, অস্টিওআর্থ্রাইটিস ইত্যাদি ব্যথা দূর করতে কাজ করে।
২. সি সিকনেস (সমুদ্রে যাওয়ার কারণে তৈরি অসুস্থতা), ম্যালেরিয়া, জ্বর ইত্যাদি রোধে ক্যাপসিকাম বেশ কার্যকর।
৩. চামড়া পরিষ্কার রাখতে ক্যাপসিকাম বেশ উপকারী, এটি চামড়ার র্যাশ হওয়া ও ব্রণ প্রতিরোধ করে।
৪.এর ক্যাপসাইসিনস নামক উপাদান ডিএনএর সঙ্গে যুক্ত হয়ে ক্যানসার সৃষ্টিকারী উপাদানের সংযুক্ত হওয়াতে বাধা দেয়। এভাবে এটি ক্যানসার প্রতিরোধে কাজ করে।
আরও পড়ুন: যেভাবে তৈরি করবেন ক্যাপসিকামের আচার
৫.এতে অ্যালকালোয়েড, ফ্লেবোনয়েড, ক্যানিন ইত্যাদি পাওয়া যায়। অ্যালকালোয়েড অ্যান্টি-ইনফ্লামেটোরি ও অ্যান্টি-অক্সিডেন্ট হিসেবে কাজ করে। ক্যানিন আন্ত্রিক রোগের চিকিৎসায় ব্যবহৃত হয়।
৬.ক্যাপসিকাম দেহের বাড়তি ক্যালরি পূরণে কাজ করে। ফলে উচ্চ চর্বি থেকে যে ওজন বৃদ্ধি পায়, তা হ্রাস করে।
৭.এর ভিটামিন-সি মস্তিষ্কের টিস্যুকে পুনরুজ্জীবিত করে; দেহের হাড়কে সুগঠিত করে।
ক্যাপসিকামের পুষ্টিগুণ ও উপকারিতা শিরোনা, লেখাটির তথ্য কৃষি তথ্য সার্ভিস থেকে সংগ্রহ করা হয়েছে।
এগ্রিকেয়ার / এমবি
























