জ্যেষ্ঠ প্রতিবেদক, এগ্রিকেয়ার২৪.কম: চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে পারে। সেইসাথে কয়েক অঞ্চলে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

আজ বৃহস্পতিবার সকাল ৯ টা থেকে পরবর্তী  ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়া অফিস জানায়, সমুদ্র বন্দরসমূহের জন্য কোন সতর্ক সংকেত নেই। চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক ‍ জায়গায়, ঢাকা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ময়মনসিংহ, খুলনা ও রংপুর বিভাগের দু/এক জায়গায় অস্থয়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ হাফিজুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলেন, আগামী ৭২ ঘণ্টায় সারাদেশের আবহাওয়া পরিবর্তন হতে পারে। গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় তেঁতুলিয়া ৩৬ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে কুমিল্লা ৯১ মিলিমিটার। আজ সকাল ৬ টায় ঢাকায় বাতাসের আদ্রতা ছিল ৯৩ শতাংশ।

এগ্রিকেয়ার/এমএইচ