নিজস্ব প্রতিবেদক, এগ্রিকেয়ার২৪.কম: আজ রাজশাহীসহ কয়েকটি অঞ্চলে রাতের যেকোন সময় ঝড়বৃষ্টি শুরু হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর।

আজ বৃহস্পতিবার (৬ মে) সকাল ৯ টা থেকে আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে জানিয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী ভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে খুলনা ৩৫.৫ এবং ও সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়া ২০.৬ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে ঢাকার বাইরের বাতাসের গতি ও দিক: দক্ষিণপশ্চিম/পশ্চিম দিক থেকে ঘণ্টায় (৮-১৬) কি.মি.। অস্থায়ী দমকায় (৪০-৫০) কিলোমিটার হতে পারে।

আজ সন্ধ্যা ৬ টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আদ্রতা ছিলো ৫০%। ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৬.৩০ মিনিটে। আগামীকাল ঢাকায় সূর্যোদয় ৫ টা ২১ মিনিটে।

কয়েকটি অঞ্চলে রাতের যেকোন সময় ঝড়বৃষ্টি শুরু সংবাদটির তথ্য জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর।

পাঠক আপনার এলাকার আবহাওয়াসহ কৃষির সব ধরণের সংবাদ আমাদের জানাতে পারন। আমরা তা তুলে ধরবো আপনার নাম, ঠিকানা ও ছবি সহ। কৃষির যত্নে কৃষকের সাথে স্লোগান নিয়ে দেশের সবচেয়ে বৃহৎ ও জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল এগ্রিকেয়ার২৪.কম কৃষির সব ধরণের সংবাদ তুলে ধরছে। আমাদের কাছে লেখা পাঠানোর ঠিকানা [email protected] এছাড়া ফেসবুক পেজেও জানাতে পারেন আপনাদের লেখা। ফেসবুকে লেখা পাঠাতে এখানে ক্লিক করুন।

এগ্রিকেয়ার/এমএইচ