নিজস্ব প্রতিবেদক, এগ্রিকেয়ার২৪.কম: আগামীকালের আবহাওয়ার পূর্বাভাস জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এছাড়া বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে বলে পূর্বাভাস দিয়েছে দপ্তরটি।

আজ সোমবার সন্ধ্যা (২৯ আগস্ট ২০২২) থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো: বজলুর রশিদ জানান, মৌসুমী বায়ুর অক্ষ রাজস্থান, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিম বঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তরপশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করছে। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের অন্যত্র দুর্বল থেকে মাঝারি অবস্থায় রয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছুজায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরণের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসাথে দেশের উত্তরাঞ্চলের কোথাও কোথাও মাঝারী ধরণের ভারি বর্ষণ হতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

পড়তে পারেন: আগামী ৩ দিন বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে

আজ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো: শাহিনুল ইসলাম এগ্রিকেয়ার২৪.কমকে বলেন, “ আগামীকাল ২৯ এবং ৩০ তারিখ বৃষ্টির প্রবণতা কমে আসবে। ৩১ আগস্ট থেকে আবার বৃষ্টি বাড়তে পারে। পর্যায়ক্রমে সারাদেশেই বৃষ্টি হবে। দেশের কোথাও কোথাও মাঝারী ধরণের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে।”

পূর্বাভাসে দেখা যায়, গত ২৪ ঘন্টায় দেশের ১০ অঞ্চলের বেশি স্থানে বৃষ্টিপাত হয়েছে। সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে রাঙ্গামাটি ৭৩ মিলিমিটার এবং সর্বনিন্ম বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে কুমারখালি ১ মিলিমিটার।

পড়তে পারেন: বিনামূল্যে ধানের চারা, ২৪ ঘন্টার মধ্যে বিদুৎ সংযোগ দেবে কৃষি বিভাগ

আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, ঢাকায় বাতাসের গতি ও দিক দক্ষিণ/দক্ষিণপূর্বদিক থেকে ঘন্টায় (১০-১৫) কিঃ মিঃ। আজ সন্ধ্যা ০৬ টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৬২%। আজ ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ০৬ টা ২০ মিনিট।

ঢাকায় আজ দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘন্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হচ্ছে। যা অস্থায়ীভাবে দমকা হাওয়া আকারে ৩০ কিলোমিটার পর্যন্ত বাড়তে পারে। আজ ঢাকায় সূর্যোদয় ভোর ০৫ টা ৩৯ মিনিটে। দেশের সর্বো্চ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহী ৩৬ দশমিক ৫ ডিগ্রি এবং সর্বনিন্ম তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাঙ্গামাটি ২৪ ডিগ্রি সেলসিয়াস।

পরবর্তী ৪৮ ঘন্টার আবহাওয়ার অবস্থা (২ দিন) বৃষ্টিপাতের প্রবনতা অব্যাহত থাকতে পারে। বর্ধিত ৩ (তিন) দিনের আবহাওয়ার অবস্থা সামান্য পরিবর্তন হতে পারে।

এগ্রিকেয়ার/এমএইচ