
নিজস্ব প্রতিবেদক, এগ্রিকেয়ার২৪.কম: ঝালকাঠিতে ৮ হাজার কৃষকের মাঝে আউশের বীজ ও সার বিতরণ করা হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর(ডিএই) পক্ষ থেকে দু’ দফায় প্রণোদনা হিসেবে এসব উপকরণ দেওয়া হয় ।
প্রণোদনা বিতরণের অংশ হিসেবে গত ২২ এপ্রিল সদর উপজেলা পরিষদ চত্বরে চাষিদের মাঝে বীজ ও সার বিতরণ করেন ডিএইর উপপরিচালক মো. ফজলুল হক।
জেলা কৃষি অধিদপ্তর সূত্রে জানা যায়, এ বছর মোট ১৫ হাজার ২ শ’ ৫ হেক্টর জমিতে আউশ ধানের আবাদের লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে উফশী ১৩ হাজার ৪০ হেক্টর, স্থানীয় ২ হাজার ১ শ’ ৫৫ হেক্টর এবং হাইব্রিড জমির পরিমাণ ১০ হেক্টর। কাঠালিয়া উপজেলায় এর পরিমাণ ৫ হাজার ১ শ’ ৩০ হেক্টর। এছাড়া সদরে ২ হাজার ৮ শ’ হেক্টর, রাজাপুরে ৪ হাজার ৬ শ’ ২৫ হেক্টর এবং নলছিটিতে ২ হাজার ৬ শ’ ৫০ হেক্টর জমি।
প্রতিজন কৃষক ৫ কেজি ধান বীজ, ২০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার পেয়েছেন।এ কৃষকের সংখ্যা প্রথম দফায় ৫ হাজার ও দ্বিতীয় দফায় তালিকাভূক্ত ৩ হাজার ছিল বলে জানিয়েছে কৃষি অধিদপ্তর।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত উপপরিচালক মো. খায়রুল ইসলাম মল্লিক, ঝালকাঠি সদরের উপজেলা কৃষি অফিসার মো. রিফাত শিকদার প্রমুখ।
আরোও পড়ুন:কৃষকের ধান কেটে দিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী পলক
























