
নিজস্ব প্রতিবেদক, এগ্রিকেয়ার২৪.কম: অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সেইসাথে আগামী ৫ দিনের আবহাওয়ার পূর্বাভাসে তাপমাত্রা সামান্য বাড়তে পারে। এছাড়া তাপমাত্রার উল্লেখযোগ্য পরিবর্তন নেই বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ কে এম রুহল কুদ্দুস জানান, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। আগামী ২ দিনের মধ্যে তাপমাত্রা বাড়তে পারে। একইসাথে আগামী ৫ দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। তবে, তাপমাত্রার উল্লেখযোগ্য পরিবর্তন নেই।
তেঁতুলিয়া সর্বোনিম্ন তাপমাত্রা ছিল ১৫.০ দশমিক ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা সৈয়দপুরে ৩২.০ ডিগ্রি সেলসিয়াস। আগামীকাল সূর্যাস্ত সন্ধ্যা ৫ টা ১৭ মিনিট এবং সূর্যদয় ভোর ৬ টা ৭ মিনিট।
পূর্বাভাসে আরও বলা হয়েছে, দক্ষিণ বঙ্গোপসাগরের মধ্যাঞ্চলে অবস্থানরত লঘুচাপটি বর্তমানে শ্রীলংকা উপকূলের অদূরে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করছিল। সেটি এখন দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর একটি বাড়তি অংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।
এগ্রিকেয়ার/এমএইচ
























