
নিজস্ব প্রতিবেদক, এগ্রিকেয়ার২৪.কম: আজ দেশের তিন বিভাগে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
আজ শনিবার সকাল ৯ টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার পূর্বাভাসে আবহাওয়াবিদ আব্দুর রহমান খান সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলেন, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী বর্ষণ হতে পারে।
পূর্বাভাসে আরোও বলা হয়, আজ সন্ধ্যায় ঢাকায় বাতাসের গতি ও দিক দক্ষিণ/দক্ষিণপূর্বদিক থেকে (০৬-১২) কিঃ মিঃ। সকাল ০৬ টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯৫%। আগামীকাল ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ০৫ টা ৫৯ মিনিট। আগামীকাল ঢাকায় সূর্যোদয় ভোর ০৫ টা ৪৬ মিনিটে। ৭২ ঘন্টার আবহাওয়ার অবস্থা (৩ দিন) আবহাওয়ার অবস্থা সামান্য পরিবর্তন হতে পারে।
সনপটিক অবস্থাঃ উত্তর প্রদেশ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি বর্তমানে দুর্বল হয়ে লঘুচাপ আকারে মৌসুমী অক্ষের সাথে মিলিত হয়ে একই এলাকায় অবস্থান করছে । মৌসুুমী বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিম বঙ্গ এবং বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারী অবস্থায় রয়েছে।
তিন বিভাগে ভারী বর্ষণের সম্ভাবনা সম্ভাবনা শিরোনামে সংবাদের তথ্য বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে নেওয়া হয়েছে।
এগ্রিকেয়ার/এমএইচ
























