জ্যেষ্ঠ প্রতিবেদক: আজ দুপুর থেকে ৬ বিভাগে আঘাত হানবে কালবৈশাখী ঝড় বলে জানিয়েছে আবহাওয়া অফিস। পাশাপাশি দিনের তাপমাত্রাও কিছুটা কমবে। এছাড়া তাপদাহ বয়ে যাওয়া এলাকার পরিমাণও কমে আসবে।

আজ শুক্রবার (৩০ এপ্রিল) সকাল ৯ টা থেকে আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর এসব তথ্য জানিয়েছে। এতে বলা হয়েছে, এ সময়ের ঝড় মানেই ঘণ্টায় ৪০ থেকে ৬০ কি.মি. গতির মধ্যে হয়ে থাকে।

কোথাও কোথাও বাতাসের গতি আরও বেশি হয়ে থাকে। এছাড়া ঝড়ো হাওয়ার সাথে শিলা ও বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনাও রয়েছে।

আবহাওয়া অফিস জানায়, আজ সকাল থেকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে কুষ্টিয়া ও যশোর অঞ্চলসহ রংপুর, রাজশাহী, মময়মনসিংহ, ঢাকা, চট্রগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী ভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

এদিকে সীতাকুণ্ড, রাঙ্গামাটি, চাঁদপুর, নোয়াখালী, ফেনী, রাজশাহী এবং পাবনা অঞ্চলসহ ঢাকা, ময়মনসিংহ, সিলেট, খুলনা এবং বরিশাল বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারী ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। যা ধীরে ধীরে কমতে পারে।
আগামী ২৪ ঘণ্টায় সারাদেশের দিনের তাপমাত্রা সামান্য কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে অপরিবর্তিত থাকবে রাতের তাপমাত্রা। এছাড়া পরবর্তী ৭২ ঘন্টার আবহাওয়ায় বৃষ্টি/বজ্রসহ বৃষ্টিপাত বাড়ার সম্ভাবনা দেখছে আবহাওয়া অফিস।

আর পড়ুন: ৭০% ভর্তুকিতে কৃষি যন্ত্রপাতি বা কম্বাইন্ড হারভেস্টার কিনবেন যেভাবে

এদিকে আবহাওয়া অফিস জানিয়েছে, দেশের বিভিন্ন অঞ্চলে আগামী এক সপ্তাহজুড়ে ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হবে। রোববার (২ মে) এর পরে ঝড়ের প্রবণতা আরও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও তীব্র কালবৈশাখী ঝড় বয়ে যাওয়ার সম্ভবনা রয়েছে। দুপুর থেকে ৬ বিভাগে আঘাত হানবে কালবৈশাখী ঝড় সংবাদটির তথ্য জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর।

পাঠক আপনার এলাকার আবহাওয়াসহ কৃষির সব ধরণের সংবাদ আমাদের জানাতে পারেন। আমরা তা তুলে ধরবো আপনার নাম, ঠিকানা ও ছবি সহ। কৃষির যত্নে কৃষকের সাথে স্লোগান নিয়ে দেশের সবচেয়ে বৃহৎ ও জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল এগ্রিকেয়ার২৪.কম কৃষির সব ধরণের সংবাদ তুলে ধরছে। আমাদের কাছে লেখা পাঠানোর ঠিকানা [email protected] এছাড়া ফেসবুক পেজেও জানাতে পারেন আপনাদের লেখা। ফেসবুকে লেখা পাঠাতে এখানে ক্লিক করুন