অতিবৃষ্টি-বন্যায় হাওরের ক্ষতিগ্রস্ত

নিজস্ব প্রতিবেদক,এগ্রিকেয়ার২৪.কম: দূর্যোগ এড়াতে ফসল দ্রুত সংগ্রহের পরামর্শ দিয়েছে কৃষি মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, ঘূর্ণিঝড় ‘আম্পানের’ প্রভাব এড়াতে পরিপক্ব সব শস্য, ফল, সবজি মাঠ থেকে দ্রুত কেটে তা সংরক্ষণ করতে হবে।

সেই সাথে আবহাওয়া পূর্বাভাসকেন্দ্র থেকে পরামর্শ দেওয়া হয়েছে, যেসব ধান ৮০ শতাংশ পেকেছে, এগুলো দ্রুত সম্ভব কেটে ফেলতে হবে। যেসব ধান গুদাম ও বাড়িতে নেওয়া সম্ভব হচ্ছে না, সেগুলো মাঠে উঁচু স্থানে নিয়ে ভালো করে ঢেকে রাখতে হবে। মাঠে সেচ, কীটনাশক, সার দেওয়া বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

একই সঙ্গে পুকুর ও ঘেরের চারপাশ জাল দিয়ে ঘিরে ফেলতে বলা হয়েছে, যাতে মাছ ভেসে না যায়। গবাদি পশুকে উঁচু স্থানে রাখতে বলা হয়েছে।

পূর্বাভাসে বলা হয়, ঘূর্ণিঝড়টি সবচেয়ে বেশি প্রভাব ফেলবে উপকূলের ২৪টি জেলায়। এর বাইরে ঢাকা, রাজশাহী, রংপুর বিভাগের বড় অংশে ঘূর্ণিঝড়ের প্রভাব পড়বে। ঘূর্ণিঝড় আঘাত হানার আগেই এসব এলাকায় ভারী বৃষ্টি শুরু হতে পারে। ১২০ থেকে ১৬০ কিলোমিটার গতিতে বাতাস বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

কৃষি মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এবার ২ কোটি ৪ লাখ চাল উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ৬৫ শতাংশ বোরো ধান কাটা হয়ে গেছে।

এর বাইরে ৮ লাখ টন আম পেকে উঠেছে। সেগুলো অনেক স্থানে সংগ্রহ শুরু হয়েছে। এ ছাড়া লিচু, তরমুজ, কাঁঠালসহ অন্যান্য গ্রীষ্মকালীন ফল ও সবজি মিলিয়ে মাঠে প্রায় ২৫ থেকে ৩০ লাখ টন ফসল আছে।

দূর্যোগ এড়াতে ফসল দ্রুত সংগ্রহের পরামর্শ কৃষি মন্ত্রণালয়ের শিরোনামের সংবাদের তথ্য সোমবার (১৮ মে, ২০২০) দুপুর ১২ টায় আবহাওয়া ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ পূর্বাভাসে এসব কথা বলা হয়েছে।

আরও পড়ুন: ঘূর্ণিঝড় আম্পানের গতি ২১০ কিলোমিটার , ৭ নম্বর সতর্ক সংকেত