
ডেস্ক প্রতিবেদন, এগ্রিকেয়ার২৪.কম: দেশে গত ২৪ ঘণ্টায় প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাাঁড়াল চার হাজার ৫১৬ জন। একই সময়ে নতুন করে আরও দুই হাজার ২০৩ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। আর নতুন সুস্থ হয়েছেন তিন হাজার ২৯৮ জন।
সোমবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনাভাইরাস বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় । স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানার সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ১৫ হাজার ৪১২টি নমুনা পরীক্ষা করা হয়। এসব পরীক্ষায় দুই হাজার ২০৩ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট শনাক্ত হলেন তিন লাখ ২৭ হাজার ৩৫৯ জন।
করোনাভাইরাস সংক্রমণের দিক দিয়ে দক্ষিণ এশিয়ার সার্কভুক্ত দেশগুলোর মধ্যে ভারতের পরই এখন বাংলাদেশ। উৎসস্থল চীনকে ছাড়িয়েছে দুটি দেশই। বর্তমানে বিশ্বে বাংলাদেশের অবস্থান ফ্রান্স ও কানাডাকে পেছনে ফেলে ১৪তম। আর এশিয়ার ৪৯টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান তুরস্ক ও সৌদিকে পেছনে ফেলে তৃতীয়। এর আগে রয়েছে ভারত ও ইরান। দেশে এ পর্যন্ত ১৬ লাখ ৪৪ হাজার ৪২৪ জনের করোনা পরীক্ষা করা হয়েছে।
গত ২৪ ঘণ্টায় আরও ৩৭ জনের প্রাণহানি শিরোনামে সংবাদের তথ্য ঢাকা টাইমস২৪.কম থেকে সংগ্রহ করা হয়েছে।
এগ্রিকেয়ার / এমবি
























