
নিজস্ব প্রতিবেদক, এগ্রিকেয়ার২৪.কম: পূর্ব মধ্য প্রদেশ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি দুর্বল হয়ে লঘুচাপ আকারে মৌসুমী অক্ষের সাথে মিলিত হয়েছে। মৌসুুমী বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, মধ্য প্রদেশ,বিহার, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। সেই প্রভাবে দেশের দু-বিভাগে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারী অবস্থায় রয়েছে।
আজ বুধবার সকাল ৯ টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে, সমুদ্র বন্দরসমূহের জন্য কোন সতর্ক সংকেত নেই। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং বঙ্গোপসাগরে মাঝারি অবস্হায় রয়েছে। খুলনা ও বরিশাল বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্হায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে মাঝারি ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।
সারাদেশের দিন এবং রাতের তাপমাত্রা (২৪ ঘন্টার আবহাওয়া) প্রায় পরিবর্তিত থাকতে পারে। আগামী কয়েকদিন (৫ দিনের) বৃষ্টিপাতের প্রবণতা বাড়ার সম্ভাবনা রয়েছে।
আবহওয়াবিদ মো. হাফিজুর রহমান জানান, সারাদেশে দিনের তাপমাত্রা কমে যেতে পারে, রাতের বৃদ্ধি পেতে পারে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।
গত ২৪ ঘণ্টায় দেশে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছেে রাজশাহীতে ৩৫ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।। আর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাঙ্গামাটি ২৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
গত ২৪ ঘণ্টায় দেশে সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড করা হয়েছে সিলেট ৬২ মিলিমিটার। এছাড়া দেশের অন্যান্য অঞ্চলে বৃষ্টিপাত হয়েছে।
আজ সন্ধ্যা ৬ টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৭৯ শতাংশ। আজ ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৬ টা ০৮ মিনিট ও আগামীকাল ঢাকায় সূর্যোদয় হবে ভোর ৫ টা ৪৩ মিনিটে। ঢাকায় বাতাসের গতি ও দিক দক্ষিণ/দক্ষিণ-পূর্বদিক থেকে ঘন্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে ঝড়হাওয়া বয়ে যেতে পারে।
সিনপটিক অবস্থাঃ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা-পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি বর্তমানে ঝাড়খন্ড ও তৎসংলগ্নউত্তর ছত্রিশঘর ও উড়িষ্যায় অবস্থান করছে।
এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। মৌসুুমী বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, হরিয়ানা, উত্তর প্রদেশ, সুস্পট লঘুচাপের কেন্দ্রস্থল, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে।
মৌসুমী বায়ু দেশের দক্ষিণাঞ্চলের উপর সক্রিয় ও দেশের অন্যত্র মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় বিরাজ করছে।
এগ্রিকেয়ার/এমএইচ
























