কৃষি আবহাওয়া ডেস্ক, এগ্রিকেয়ার২৪.কম: আগামীকাল দেশের ৪ অঞ্চলে ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর।

আজ বৃহস্পতিবার (২৪ মার্চ) সন্ধ্যা ৬টা থেকে আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ মো. আব্দুল হামিদ মিঞা এসব তথ্য নিশ্চিত করেন।

আবহাওয়ার বিজ্ঞপ্তিতে তিনি জানান, আগামী ২৪ ঘন্টায় দেশের কুমিল্লা ও ঢাকা অঞ্চলসহ ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।

চৈত্র মাসের কড়া গরমে অনেকটাই অতিষ্ট হয়ে পড়েছেন দেশের মানুষেরা। অনেক দিন ধরেই বৃষ্টির প্রত্যাশা করছেন সবাই। বৃষ্টির খবরে স্বস্তির আভাস মিললেও রয়েছে ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির। এ জন্য সবাইকে থাকতে হবে সাবধান। বিশেষ করে বিভিন্ন ফসল আবাদে বেশ বিপাকে পড়েছেন কৃষকেরা। একাধিক সেচ দিয়ে জমির উর্বরতা ধরে রাখতে হচ্ছে।

গত ২৪ ঘন্টায় দেশে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় রাজশাহীতে ৩৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। দেশের সর্বনিন্ম তাপমাত্রা রেকর্ড করা হয় তেঁতুলিয়া ১৯ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। এদিকে ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিন্ম তাপমাত্রা ২৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়ায় বলা হয়েছে সামান্য পরিবর্তন হতে পারে।

আগামী ২৪ ঘণ্টার তাপমাত্রার তথ্যে বলা হয়েছে, বজ্রসহ বৃষ্টি হওয়ার রয়েছে। আবহাওয়াবিদ মো. আব্দুল হামিদ মিঞা জানান, আগামী ২৪ ঘণ্টায় দেশের কিছু স্থানে বৃষ্টি হলেও অনেক স্থানে আবহাওয়া প্রায় আগের মতোই থাকতে পারে।

এদিকে আবহাওয়া অফিস জানায়, চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দর সমূহকে সতর্ক সংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে।

ঘূর্ণিঝড়ের সর্বশেষ তথ্যে বলা হয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।

এগ্রিকেয়ার/এমএইচ