
আবহাওয়া ডেস্ক, এগ্রিকেয়ার২৪.কম: রাজশাহীসহ ৪ অঞ্চলে বৃষ্টি ও বজ্রসহবৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। সেইসাথে সারাদেশে কোথাও কোথাও কুয়াশা পড়তে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর।
আজ শনিবার (৬ ফেব্রুয়ারি ২০২১) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর বলছে, ঢাকা, রাজশাহী, রংপুর, খুলনা বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া দেশের অন্যান্য অঞ্চলে আবহাওয়া শুস্ক থাকবে। শেষরাত থেকে সকাল থেকে সারাদেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে।
২৪ ঘন্টার তাপমাত্র্রায় বলা হয়েছে, রাতের তাপমাত্রা (১-২) ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে এবং দিনের তাপমাত্রা কমতে পারে।
শ্রীমঙ্গলে তাপমাত্রা নেমেছে ৮.৩ ডিগ্রি সেলসিয়াস, সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সীতাকুন্ডে ৩০.৫ ডিগ্রি সেলসিয়াস।অন্যদিকে ঢাকায় বাতাসের গতি ও দিক: উত্তরপশ্চিম/উত্তর দিক থেকে ঘণ্টায় (০৬-১২) কি.মি.।
সিনপটিক অবস্থা: উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। আজ শনিবার (৬ ফেব্রুয়ারি, ২০২১) সন্ধ্যা ৬ টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আদ্রতা ছিলো ৪১%। ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ৪৮ মিনিটে। আগামীকাল ঢাকায় সূর্যোদয় ভোর ৬টা ৩৮ মিনিটে। আগামী দুই দিনে আবহাওয়া সামান্য পরিবর্তন হতে পারে।
দেশের ৪ অঞ্চলে বৃষ্টি, পড়বে কুয়াশা সংবাদটির তথ্য বাংলাদেশ আবহাওয়া অধিদফতর নিশ্চিত করেছে। পাঠক প্রতিদিনের আবহাওয়া এর সংবাদের আপডেট পেতে এগ্রিকেয়ার২৪.কম এর ফেসবুক পেজে লাইক দিয়ে রাখুন। আমরা প্রতিদিন দেশের আবহাওয়া পরিস্থিতি তুলে থাকি।
এছাড়া আপনাদের এলাকার আবহাওয়া পরিস্থিতি বা সংবাদ বা ছবি পাঠাতে পারেন আমাদের। আমরা তা সংবাদ আকারে তুলে ধরবো। দেশের সর্ববৃহৎ কৃষিভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল এগ্রিকেয়ার২৪.কম কৃষির সব সংবাদ জানতে সঙ্গেই থাকুন।
এগ্রিকেয়ার/এমএইচ
























