প্রতিবেদন, এগ্রিকেয়ার২৪.কম: নাটোর-নাটোরের নলডাঙ্গা উপজেলায় “আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্প”-এর আওতায় দুই দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসের সভাকক্ষে আয়োজিত এ প্রশিক্ষণ বুধবার বিকেলে সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে শেষ হয়।

কৃষি উৎপাদন বৃদ্ধি, নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ ও আধুনিক প্রযুক্তিনির্ভর চাষাবাদে কৃষকদের দক্ষ করে তুলতে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। বিভিন্ন গ্রামের কৃষক-কৃষাণীরা এতে অংশ নেন।

উপজেলা কৃষি অফিসার মোঃ সবুজ আলীর সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা অতিরিক্ত উপ-পরিচালক (উদ্যান) শামসুন নাহার ভুঁইয়া। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত উপ-পরিচালক (উদ্ভিদ সংরক্ষণ) কল্যাণ প্রসাদ পাল।

এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা সম্প্রচার অফিসার মোঃ সাজ্জাদ হোসাইন, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ নাহিদুল ইসলাম নাহিদ। উপ-সহকারী কৃষি অফিসার মোঃ আহসান হাবীব, উপ-সহকারী কৃষি অফিসার রঞ্জিত সিংহ, উপ-সহকারী কৃষি অফিসার মোঃ রুহুল আমিন, উপ-সহকারী কৃষি অফিসার আশরাফুলদৌলা খোকনসহকৃষি অফিসের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী, উপসহকারী কৃষি কর্মকর্তাগণ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

প্রশিক্ষণে আধুনিক চাষাবাদ, সমন্বিত বালাই ব্যবস্থাপনা, মাটি পরীক্ষা ও নিরাপদ খাদ্য উৎপাদন বিষয়ে আলোচনা করা হয়। শেষে অংশগ্রহণকারী কৃষকদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।

এগ্রিকেয়ার/ আরিফ