
নিজস্ব প্রতিবেদক, এগ্রিকেয়ার২৪.কম: দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও এর কাছাকাছি এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় ‘মানদৌস’ পশ্চিম তামিলনাড়ু উপকূল এলাকায় অবস্থান করছে। ঘূর্ণিঝড় মানদৌস গভীর নিন্মচাপে পরিণত হয়েছে।
চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরক হুঁশিয়ারি সংকেত নামিয়ে ফেলতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।
আজ শুক্রবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় বাংলাদেশ আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক এগ্রিকেয়ার২৪.কমকে এ তথ্য জানান।
আগামী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো সেই বিজ্ঞপ্তিতে জানানো হয়, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও এর কাছাকাছি এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় ‘মানদৌস’ পশ্চিম তামিলনাড়ু উপকূল এলাকায় অবস্থান করছে। ঘূর্ণিঝড় মানদৌস গভীর নিন্মচাপে পরিণত হয়েছে। একই এলাকায় ১২.৯ ডিগ্রি উত্তর ৭৯.৬ ডিগ্রি পূর্ব অবস্থান করছে।
পশ্চিম উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। তবে, বৃষ্টির কোন সম্ভাবনা নেই। ঘূর্ণিঝড় (মানদৌস) নিকটবর্তী সাগর খুব উত্তাল রয়েছে।
উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে সেই সাথে তাদেরকে গভীর সাগরে বিচরণ করতে না করা হয়েছে। এদিকে ঘূর্ণিঝড় (মানদৌস) কারণে বাংলা ও পায়রা সমুদ্র বন্দর সমূহকে দুই নম্বর সতর্কতার সংকেত দেখাতে বলা হয়েছিল তা নামিয়ে ফেলতে বলা হয়েছে।
এই আবহাওয়াবিদ জানান, চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমুহকে ০২ (এক) নম্বর দূরবর্তী সতর্ক সংকেত (পুন:) ০২ (এক) নম্বর দূরবর্তী সতর্ক সংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে।
আজ সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায় ১২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা কক্সবাজার ৩৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
পূর্বাভাসে বলা হয়, ঢাকায় বাতাসের গতি ও দিক উত্তর/উত্তর-পশ্চিম দিক থেকে ঘন্টায় (০৮-১২) কিঃ মিঃ। আজ সকাল ০৬ টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৫%। আজ ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ০৫ টা ১২ মিনিট। আগামীকাল ঢাকায় সূর্যোদয় ভোর ০৬ টা ৩১ মিনিটে।
এগ্রিকেয়ার/এমএইচ
























