প্রতিনিধি, নিয়ামতপুর (নওগাঁ): নওগাঁর নিয়ামতপুরে ’’ নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” শ্লোগানকে সামনে রেখে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে নিয়ামতপুরে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে সংবাদ সম্মেলন ও সাংবাদিকদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় মৎস্য বিভাগ থেকে জানানো হয় উপজেলায় বছরে ৪ হাজার ৪৯৭ দশমিক ২ মে.টন

শনিবার (২৩ জুলাই) বেলা ১০ টার দিকে উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ে (নব নির্মিত উপজেলা কমপ্লেক্স ভবনের ৪র্থ তলা) এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উপজেলায় বেসরকারী পুকুর বা দীঘির সংখ্যা ২ হাজার ৪০৯টি, আয়তন ৫১৮ হেক্টর, সরকারী পুকুর বা দীঘির সংখ্যা ২ হাজার ৫৭২টি, আয়তন ৫৭১ হেক্টর, নদী ১টি, আয়তন ৫০ হেক্টর, বিলের সংখ্যা ৩টি, আয়তন ১৫০ হেক্টর, মোট উৎপাদিত মাছের পরিমাণ (২০২১ পরিসংখ্যান অনুযায়ী) ৪ হাজার ৪৯৭.২ মে.টন, চাহিদা ৪ হাজার ৪৪১.৭৫ মে.টন, উদ্বৃত্ত ৫৫.৪৪ মেঃটন।

মতবিনিময় সভায় উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আইয়ুব আলী জানান, ২৩ জুলাই থেকে ২৯ জুলাই জাতীয় মৎস্য সপ্তাহ পালন করা হবে। এ উপলক্ষে উপজেলা মৎস্য অধিদপ্তর কর্তৃক গৃহীত বিভিন্ন কর্মসূচীর কথাও সাংবাদিকদের অবহিত করেন। মৎস্য সপ্তাহের জন্য গৃহীত কর্মসূচী সঠিকভাবে বাস্তবায়নে সাংবাদিকদের সহযোগিতাও চাওয়া হয়।

তিনি আরো বলেন, নিয়ামতপুর উপজেলায় মোট ৫ হাজার মৎস্যচাষী রয়েছে। এছাড়া মৎস্যজীবির সংখ্যা ৭শ ১০ জন।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মোঃ তোফাজ্জল হোসেন, সহ-সভাপতি মোঃ জাবেদ আলী, সাধারণ সম্পাদক জনি আহমেদ, সাংগঠনিক সম্পাদক সাহান সাহ, সদস্য সিরাজুল ইসলাম, আইনুল হক, ইমরান ইসলাম, ।

এগ্রিকেয়ার/এমএইচ