মোঃ মোজাম্মেল হক, এগ্রিকেয়ার২৪.কম: প্রতিকূল আবহাওয়ার কারণে অনেক সময় ক্ষতির মুখে পড়েন মাছ চাষিরা। রোদ আর ভ্যাপসা গরমের মধ্যে হঠাৎ মুষলধারে বৃষ্টি। এতেই পুকুরে বিষক্রিয়া তৈরি হয়ে অক্সিজেন স্বল্পতায় ব্যাপক পরিমানে মাছ মারা যায়। অনেকের চাষকৃত পুকুরের সব মাছই মরে ভেসে উঠে। এতে হঠাৎ বড় ধরনের এমন ক্ষতিতে বিপাকে পড়েন মাছ চাষিরা। ব্যবসায়ীদের অনেকেই শেষ সময়ে নামমাত্র দরে মরা মাছ বাজারে বিক্রি করে থাকেন।

পুকুরে হঠাৎ অক্সিজেন কমে গেলে করণীয় শিরোনামে লেখাটি লিখেছেন, রাজশাহী পবা উপজেলার সিনিয়র কর্মকর্তা মোঃ মোজাম্মেল হক।

এছাড়া শীতকালে পুকুরে মাছ চাষে বিভিন্ন সমস্যা দেখা যায়। কারণ পানি দূষিত হয়, অক্সিজেন কমে যায়, গ্যাস সৃষ্টি হওয়াসহ নানা সমস্যার জন্য মাছের বিভিন্ন রোগ ও মড়ক দেখা যায়। ফলে মাছের উৎপাদন কমে যায়। জেনে নিনি পুকুরে হঠাৎ অক্সিজেন কমে গেলে চাষীদের করণীয় সম্পর্কে-

করণীয়
অক্সিজেনের অভাবে মাছ পানিতে ভেসে ওঠে। মাছ খুব ক্লান্ত হয়, মুখ খুলে থাকে ও ফুলকা ফাটে। মাছ মারা যায়। এতে করণীয় হলো লাইনে যদি পানি দেয়ার ব্যবস্থা থাকে তাহলে সাথে সাথে পানি ছেড়ে দিতে হবে। যদি সাথে সাথে সেটা করা সম্ভব না হয় তাহলে বাঁশ দিয়ে পানির ওপর পেটাতে হবে। এছাড়া হররা টেনে তলের গ্যাস বের করে দেয়া যেতে পারে।পুকুরে পাম্প বসিয়ে ঢেউয়ের সৃষ্টি করা যেতে পারে। নতুন পানি সরবরাহ করেও অক্সিজেন বাড়ানো যায়।

স্যালো মেশিনের সাহায্যে ঐ পুকুরের পানি ঐ পুকুরেই ফেলতে হবে। যাতে করে ঢেউয়ের সৃষ্ট হয় আর এই ঢেউয়ে অক্সিজেন দিয়ে থাকে। পাতিল দিয়েও যদি ঢেউ দিতে পারে সমস্যা নাই। এছাড়া এখন অক্সিজেন কিনতে পাওয়া যায়। ২’শ থেকে ৬’শ টাকার মধ্যে ভালো অক্সিজেন কিনতে পাওয়া যায়। এতে খুব ভালো কাজ করে। তবে হ্যাঁ এটা সবসময় কাছে রাখতে হবে। কারণ বিপদ কখন আসবে বলা যাবেনা।

এই অক্সিজেনটা ব্যবহার করতে হবে যদি মোটামুটি হয় তাহলে এক একরে ৩০০ থেকে ৩৫০ গ্রাম দিতে পারি। আর যদি মারাত্বক হয় তাহলে সাড়ে ৭’শ থেকে ১ কেজি দিতে হবে।

প্রিয় চাষী মনে রাখতে হবে, যে কোন সমস্যা হলে প্রথমে আপনাকে যেতে হবে স্থানীয় মৎস্য অফিসে। অভিজ্ঞদের কাছ থেকে পরামর্শ নিয়ে আপনাকে সেবা দিতে হবে। এছাড়া এগ্রিকেয়ার২৪.কম এর ফেসবুক পেজে ম্যাসাঞ্জারে আপনার সমস্যা জানাতে পারেন, আমরা বিশেষজ্ঞ এর কাছ থেকে পরামর্শ নিয়ে আপনাদের জানাবো।

এগ্রিকেয়ার/এমএইচ