
আবু হাসাদ, (পুঠিয়া) রাজশাহী: রাজশাহীর পুঠিয়া উপজেলা পাট বীজ অফিসের উদ্যোগে স্থানীয় ২০ জন চাষিদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে।
এরমধ্যে বিভিন্ন প্রকার রাসায়নিক সার, বীজ ও স্প্রে মেশিন রয়েছে।এ উপলক্ষে বুধবার (২৫ আগস্ট) দুপুরে উপজেলা পরিষদের সামনে আনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা পাট কর্মকর্তা মোছাঃ চন্দনা আক্তার বানুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান জিএম হীরা বাচ্ছু। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরুল হাই মোহাস্মদ আনাছ। এ সময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় চাষিরা উপস্থিত ছিলেন।
এগ্রিকেয়ার/এমএইচ
























