
আবহাওয়া ডেস্ক, এগ্রিকেয়ার২৪.কম: দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতৃুলিয়ায় ৮.৭ ডিগ্রি সেলসিয়াস। আবার সর্বোচ্চ তাপমাত্রা রাজারহাটে ৩০ ডিগ্রি সেলসিয়াস। দেশের কোথাও কোথাও মৃদু শৈত্য প্রবাহ আবার কোথাও বেড়েছে তাপমাত্রা। ক’দিন ধরে প্রতিনিয়ত দুলছে আবহাওয়া।
দু-দিন আগে হালকা বৃষ্টি হলেও আবারো দেশের পশ্চিমাঞ্চলে শৈত্য প্রবাহ শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর।
আজ মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি ২০২১) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানায় আবহাওয়া দফতর।
আজ সকাল ৯টার দিকে বাংলাদেশ আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ মো. ওমর ফারুক বলেন, দেশের ৫ অঞ্চলের ওপর দিয়ে মৃদু আকারে শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। তবে এ শৈত্যপ্রবাহ খুবই অল্প সময় থাকবে।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় সারাদেশের অধিকাংশ এলাকাতে তাপমাত্রা কিছুটা কমেছে। এ হিসেবে বলা যায় শীতের তীব্রতাও অনেকটা বেড়েছে। মৃদু আকারে শৈত্যপ্রবাহ বয়ে যাওয়া এলাকার মধ্যে রয়েছে, কুড়িগ্রাম, পাবনা, চুয়াডাঙ্গা, রাজশাহী, রাজাহাট, শ্রীমঙ্গলে ও পঞ্চগড়ের তেঁতুলিয়া। সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে তেঁতুলিয়ায় ৮ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া বাকি চার এলাকার তাপমাত্রা ৯ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াস বিরাজ করছে।
আবহাওয়া অফিস জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ঢাকা, রংপুর, রাজশাহী ও খুলনায় বিভাগের দু-এক জায়গায় হালকা বা গুড়ি গুড়ি বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকলেও এখন তা আর নেই। বেশ কয়েক এলাকায় আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে। দিনের তাপমাত্রা সামান্য কমে যাওয়ার সম্ভাবনা দেখছে আবহাওয়া অফিস।
আগামী দিনের বর্ধিত আবহাওয়ার অবস্থায় বলা হয়েছে, রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। সিনপিটক অবস্থায় বলা হয়েছে, উপ মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার ও তার আশেপাশের এলাকায় রয়েছে। লঘুচাপের বর্ধিতাংশ হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ ও তার আশপাশ এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।
প্রতিনিয়ত দুলছে আবহাওয়া, কাটলো বৃষ্টির সম্ভাবনা শিরোনামে সংবাদটির তথ্য বাংলাদেশ আবহাওয়া অধিদফতর নিশ্চিত করেছে। পাঠক প্রতিদিনের আবহাওয়া এর সংবাদের আপডেট পেতে এগ্রিকেয়ার২৪.কম এর ফেসবুক পেজে লাইক দিয়ে রাখুন। আমরা প্রতিদিন দেশের আবহাওয়া পরিস্থিতি তুলে থাকি।
এছাড়া আপনাদের এলাকার আবহাওয়া পরিস্থিতি বা সংবাদ বা ছবি পাঠাতে পারেন আমাদের। আমরা তা সংবাদ আকারে তুলে ধরবো। দেশের সর্ববৃহৎ কৃষিভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল এগ্রিকেয়ার২৪.কম কৃষির সব সংবাদ জানতে সঙ্গেই থাকুন।
এগ্রিকেয়ার/এমএইচ
























