নিজস্ব প্রতিবেদক, এগ্রিকেয়ার২৪.কম: সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মাধ্যমে ব্রি-১০০ জাতের ধানের বীজ পেয়েছেন ৩২০ জন কৃষক। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের ফেসবুক পেজের কমেন্ট ও ইনবক্সের মাধ্যমে এসব চাষিরা যোগাযোগ করলে তাদের ঠিকানা ও মোবাইল নাম্বারের মাধ্যমে বীজ পাঠানো হয়েছে।

আজ মঙ্গলবার ব্রি’র ফেসবুক পেজ ( https://www.facebook.com/brribd/) এর পোস্টে এসব তথ্য জানানো হয়।

পোস্টে বলা হয়, “যারা ব্রি ফেসবুক পেইজের মাধ্যমে বঙ্গবন্ধু ধান১০০ এর বীজ চেয়ে ঠিকানা পাঠিয়েছিলেন তাদের ৩২০জনের ঠিকানায় ইতোমধ্যে বীজ কুরিয়ারে পাঠানো হয়েছে। দয়া করে পাঠানোর খরচ কুরিয়ার এজেন্ট কে পরিশোধ করে বীজ সংগ্রহ করবেন। কোন বীজ গ্রহণ না করলে বা ফেরত আসলে বীজ পাঠানোর খরচ ও ফেরত আসা দুটো খরচই আমাদের বহন করতে হবে। তাই দয়া করে সবাই কুরিয়ার থেকে বীজ সংগ্রহ করবেন।”

পরবর্তী আরেক পোস্টে চাষিদের নাম ও মোবাইল নম্বার সম্বলিত তথ্য প্রকাশ করা হয়। সেখান থেকে বীজ প্রাপ্তির তথ্য নিশ্চিত করতে বলা হয়।

ব্রি- সেই পোস্টের নিচে কমেন্ট বক্সে জানান,“আমাদের আগের পোষ্টে যারা ঠিকানা দিয়ে কমেন্ট করেছেন সবার ঠিকানায় পাঠানো হয়েছে। ধন্যবাদ”

এদিকে বিপু হোসেন নামে এক চাষি বলছেন, “আলহামদুল্লিলাহ, আজকে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বীজ হাতে পেলাম।”

শের শাহ নামে একজন জানান,“আলহামদুলিল্লাহ ধন্যবাদ স্যার আমি আজ হাতে পাইছি রংপুর থেকে”

তবে, তালিকা চেয়ে হাসান আহম্মেদ জানান, “কাকে কাকে পাঠাইছেন এর তালিকা টা দিলে একটু ভালো হতো সবার”

এগ্রিকেয়ার/এমএইচ