নিজস্ব প্রতিবেদক, এগ্রিকেয়ার২৪.কম: দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও এর কাছাকাছি এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় ‘মানদৌস’ পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে একই এলাকায় অবস্থান করছে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। সেইসাথে বৃষ্টি নিয়ে তথ্য জানাল দপ্তরটি।

আজ বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) সন্ধ্যায় বাংলাদেশ আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক এগ্রিকেয়ার২৪.কমকে এ তথ্য জানান।

আগামী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো সেই বিজ্ঞপ্তিতে জানানো হয়, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় (মানদৌস) উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে একই এলাকায় ৯.৫ ডিগ্রি উত্তর ৮৪.১ ডিগ্রি পূর্ব অবস্থান করছে।৮ ডিসেম্বর সকাল ছয়টায় চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে ১৬৫০ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে বন্ধুর থেকে ১৫৯০ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে সমুদ্র বন্দর থেকে ১৫৬৫ কিলোমিটার এবং পায়রা সমুদ্র বন্দর থেকে ১৫৫০ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিল।

এটি আরো পশ্চিম উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। তবে, বৃষ্টির কোন সম্ভাবনা নেই। ঘূর্ণিঝড়ের কেন্দ্রের ৫৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতি বেগ ৬২ কিলোমিটার দমকা ঝড়ো আকারে ৮০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। ঘূর্ণিঝড় (মানদৌস) নিকটবর্তী সাগর খুব উত্তাল রয়েছে।

উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে সেই সাথে তাদেরকে গভীর সাগরে বিচরণ করতে না করা হয়েছে। এদিকে ঘূর্ণিঝড় (মানদৌস) কারণে বাংলা ও পায়রা সমুদ্র বন্দর সমূহকে দুই নম্বর সতর্কতার সংকেত দেখাতে বলা হয়েছে।

এই আবহাওয়াবিদ জানান, চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমুহকে ০২ (এক) নম্বর দূরবর্তী সতর্ক সংকেত (পুন:) ০২ (এক) নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

আজ সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায় ১২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা কক্সবাজার ৩১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

পূর্বাভাসে বলা হয়, ঢাকায় বাতাসের গতি ও দিক উত্তর/উত্তর-পশ্চিম দিক থেকে ঘন্টায় (০৮-১২) কিঃ মিঃ। আজ সন্ধ্যা ০৬ টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৫৭%। আজ ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ০৫ টা ১২ মিনিট। আগামীকাল ঢাকায় সূর্যোদয় ভোর ০৬ টা ৩০ মিনিটে।

এগ্রিকেয়ার/এমএইচ