বন্যায় কৃষকের ক্ষতি পোষাতে

ডেস্ক প্রতিবেদন, এগ্রিকেয়ার২৪.কম: কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক ড. আব্দুল মুঈদ বলেছেন, এবারের বন্যায় দেশের নয় লাখ চাষীর ৭০ হাজার হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে কৃষকের এক হাজার ৩৩৭ কোটি টাকার ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। ইতিমধ্যে সরকার প্রণোদনার মাধ্যমে তাদের পাশে দাঁড়িয়েছে।

শনিবার দুপুরে রংপুরের কাউনিয়ায় মীরবাগ ডিগ্রী কলেজ মাঠে বন্যায় ক্ষতিগ্রস্ত চাষীদের মধ্যে কমিউনিটি বীজতলার আমন চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি একথা বলেন। পরে তিনি প্রণোদনার আওতায় থাকা কমিউনিটি বীজতলা পরিদর্শণ করেন।

জেলা উপ-পরিচালক ড. সারওয়ারুল আলমের সভাপতিত্বে এসময় অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মোহাম্মদ আলী, কাউনিয়া উপজেলা নির্বাহী অফিসার উলফাত আরা বেগম, উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুল ইসলামসহ অন্যরা বক্তব্য রাখেন।

আরোও পড়ুন: বন্যায় ১ হাজার ৩২৩ কোটি টাকার ফসলের ক্ষতি

দেশের ৩৭ জেলায় বন্যায় ১৩ লাখ বিঘা জমির ফসল নষ্ট

ড. আব্দুল মুঈদ বলেন, ক্ষতিগ্রস্ত কৃষকদের আমনের চারা, মাসকালাইয়ের বীজ এবং শাকসবজির বীজ প্রণোদনা দিয়ে আমরা ক্ষতি কাটানোর চেষ্টা করছি। বন্যা পরবর্তী পুনর্বাসন কর্মসূচিতে শতভাগ ক্ষতিগ্রস্ত কৃষককে চারা ও মাসকালাই বীজের প্রণোদান আওতায় আনা সম্ভব হচ্ছে না। তবে সামনের কর্মসূচিতে অন্যদের আনা হবে। বন্যার ক্ষতি পুষিয়ে নিতে যথেষ্ট চারা বন্যামুক্ত এলাকায় মজুদ আছে।এর পরিমাণ ১১৩ ভাগ। সে কারণে দেশে এবার ৯৮ লাখ হেক্টর জমিতে আমন চাষের মাধ্যমে দেড় কোটি টন চাল উৎপাদনের লক্ষমাত্রা ধরা আছে। আশা করি, আর কোনো বন্যা না হলে সেই উৎপাদন লক্ষমাত্রা ছাড়িয়ে যাবে। বন্যা হলে আমনের আবাদের লক্ষামাত্রা সামান্য বিঘ্নিত হতে পারে, যা আমরা অন্য কর্মূসূচির মাধ্যমে পুষিয়ে নিতে কৃষকদের পাশে থেকে কাজ করছি।

এর আগে সকালে তিনি রংপুরের মিঠাপুকুরের বলদিপুকুরে বাংলাদেশ কৃষি গবেষণা ইন্সটিটিউটের নতুন জাতের ধান ব্রি-৯৫ এর প্রদর্শনি প্লট এবং নাশিক এগ্রো ও পটের খামার পরিদর্শন করেন।

বন্যায় ৯ লাখ ৭০ হাজার হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত শিরোনামে সংবাদের তথ্য ইত্তেফাক থেকে নেওয়া হয়েছে।