
নিজস্ব প্রতিবেদক, এগ্রিকেয়ার২৪.কম: আজ সারাদেশের কয়েক বিভাগে বিকাল থেকে শুরু হতে পারে দমকা ঝড়োহাওয়াসহ ভারী বর্ষণ। এমনই সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়া অধিদপ্তর বলছে, তাপমাত্রা সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে ।
ঢাকায় বাতাসের গতি-দিক দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘন্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার। যা অস্থায়ী দমকায় ৩০ কিলোমিটার গতিতে অস্থায়ীভাবে দমকা হাওয়া বয়ে যেতে পারে ।
সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় রাঙ্গামাটিতে ৩৫.৬ ডিগ্রি সেলসিয়াস। টাঙ্গাইলে ছিল ২৩.৭ ডিগ্রি সেলসিয়াস যা সারাদেশে সর্বনিম্ন তাপমাত্রা। গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে চট্টগ্রামে ১০৩ মিলিমিটার।
আজ সকাল ৯ টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯১ শতাংশ।
আজ ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৬ টা ৪২ মিনিট ও আগামীকাল ঢাকায় সূর্যোদয় হবে ভোর ৫ টা ১১ মিনিটে।
পরবর্তী ৭২ ঘন্টার আবহাওয়ার অবস্থা সামান্য পরিবর্তন হতে পারে।
সিনপটিক অবস্থাঃ লঘুচাপের এর বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন বাংলাদেশ এলাকায় অবস্থান করছে।
এগ্রিকেয়ার/ এমএইচ
























