
নিজস্ব প্রতিবেদক, এগ্রিকেয়ার২৪.কম: আজ বিকেলে দেশের ৫ বিভাগে বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
আজ বুধবার সকাল ০৯ টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়াবিদ মো: মনোয়ার হোসেন জানান, দক্ষিণপশ্চিম মৌসুমী বায়ু দেশের উত্তরাঞ্চল থেকে বিদায় নিয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল অবস্থায় বিরাজ করছে।
বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায়; ঢাকা ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় এবং সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্হায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
তিনি আরও জানান, সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য পরিবর্তিত থাকতে পারে। ঢাকায় বাতাসের গতি ও দিক উত্তর-পশ্চিম/পশ্চিম দিক থেকে ঘন্টায় (০৬-১২) কিঃ মিঃ। আজ সকাল ০৬ টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯৪%। আজ ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ০৫ টা ৩৪ মিনিট। আগামীকাল ঢাকায় সূর্যোদয় ভোর ০৫ টা ৫৬ মিনিটে।
এদিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, গতকাল মঙ্গলবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল সিলেট, শ্রীমঙ্গল, ময়মনসিংহ ৩৬.৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়া ২২.১ ডিগ্রি সেলসিয়াস।
এগ্রিকেয়ার/এমএইচ
























