
নিজস্ব প্রতিবেদক, এগ্রিকেয়ার২৪.কম: আজ শনিবার (৯ অক্টোবর) বিকেলে ৫ বিভাগে বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহওয়া অধিদপ্তর।
অধিদফতরের আবহাওয়াবিদ একেএম রুহুল কুদ্দুস জানান, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুই-এক জায়গায় হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আকাশ আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুস্কঃ থাকতে পারে।
তিনি আরও জানান, মৌসুুমী বায়ুর অক্ষের বর্ধিতাংশ পূর্ব উত্তর প্রদেশ, বিহার, পশ্চিম বঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল থেকে মাঝারী অবস্থায় বিরাজ করছে।
ঢাকায় বাতাসের গতি দক্ষিণ/দক্ষিণ-পূর্বদিক থেকে ঘন্টায় (০৬-১২) কিঃ মিঃ। আজ সকাল ০৬ টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯৭%। আগামীকাল ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ০৫ টা ৩৮ মিনিট। আগামীকাল ঢাকায় সূর্যোদয় ভোর ০৫ টা ৫৪ মিনিটে। ৭২ ঘন্টার আবহাওয়ার অবস্থা (৩ দিন) সামান্য পারবর্তন হতে পারে। আবহাওয়ার অবস্থা উত্তর আন্দামান সাগর এবং তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে
গত ২৪ ঘণ্টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ময়মনসিংহ ২৪ দশমিক ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা যশোর ৩৬ দশমিক ডিগ্রি সেলসিয়াস। দেশে সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে ময়মনসিংহ ৭৬ মিলিমিটার।
বিকেলে ৫ বিভাগে বজ্রবৃষ্টির সম্ভাবনা সংবাদটির তথ্য বাংলাদেশ আবহাওয়া অধিদফতর নিশ্চিত করেছে। পাঠক আপনার এলাকার আবহাওয়া পরিস্থিতিসহ কৃষির যে কোনো বিষয়ে আমাদের লিখে পাঠাতে পারেন। আমরা তা তুলে ধরবো।
এগ্রিকেয়ার/এমএইচ
























