জ্যেষ্ঠ প্রতিবেদক: আজ বিকেল দেশের ৬ বিভাগে ঝড়ো হাওয়াসহ বৃষ্টির সম্ভবনা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

আজ সোমবার (১৭ মে) সকাল ৯ টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে অধিদফতর এক বিজ্ঞপ্তিতে ঝড়ো হাওয়াসহ বৃষ্টির সম্ভবনার তথ্য জানিয়েছে।

আবহাওয়াবিদ রুহুল কুদ্দুছ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, কুমিল্লা অঞ্চলসহ ‍সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, ময়মনসিংহ, রংপুর, রাজশাহী বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরণের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া অন্যত্র আবহাওয়া শুস্ক থাকতে পারে।

আবহাওয়া অফিস জানায়, আগামী ৩ দিনের আবহাওয়ার উল্লেখযোগ্য পরিবর্তন নেই। এছাড়া, ঢাকা, রাঙ্গামাটি, চাঁদপুর, ফেনী, রাজশাহী, পাবনা, মাউজদীকোর্ট, ফেনী, খুলনা, বরিশাল বিভাগের উপর দিয়ে তাপমাত্রা বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

গতকাল সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় রাঙ্গামটি ৩৮ ডিগ্রি সেলসিয়াস। চুয়াডাঙ্গা ছিল ২২ ডিগ্রি সেলসিয়াস যা সারাদেশে সর্বনিম্ন তাপমাত্রা।

গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে নেত্রকোনা ৫০ মিলিমিটার।

বিকেলে ৬ বিভাগে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির সম্ভাবনা শিরোনামের সংবাদটির তথ্য আবহাওয়া অফিস নিশ্চিত করেছে।

পাঠক আপনার এলাকার আবহাওয়া পরিস্থিতিসহ কৃষির সব ধরণের সংবাদ, ছবি, ভিডিও আমাদের কাছে পাঠাতে পারেন। আমরা আপনাদের নাম দিয়ে সেই সব ছবি, ভিডিও, তথ্য প্রচার করবো। কৃষির যত্নে কৃষকের সাথে স্লোগান নিয়ে দেশের অন্যতম বৃহৎ কৃষিভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল এগ্রিকেয়ার২৪.কম এর সাথেই থাকুন।

 

এগ্রিকেয়ার/এমএইচ