Oplus_34

বাংলাদেশে কর্মসংস্থানের সবচেয়ে বড় খাত হচ্ছে কৃষি।   দেশের সামষ্টিক অর্থনীতিতে যেমন কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র দূরীকরণ, মানবসম্পদ উন্নয়ন এবং খাদ্য নিরাপত্তায় কৃষি খাতের ভূমিকা অনস্বীকার্য।

বাংলাদেশের জনগণের একটা বিশাল অংশ কৃষির উপর নির্ভর করে।

উর্বর জমি আবহাওয়া  আদ্রতার কারণে বিভিন্ন অঞ্চলে কাঁঠাল হয়, ইতিমধ্যে দেশের বিভিন্ন অঞ্চল থেকে বাজারে কাঁঠাল আসা শুরু করেছে।  কাঁঠাল জাতীয় ফল, বাংলাদেশ সহ বিশ্বের সব জায়গায় চাহিদা আছে, কাঁঠাল পুষ্টি সমৃদ্ধ খাবার, কাঁঠালে আছে ভিটামিন বি৬ যা হৃদরোগের ঝুঁকি কমায়। কাঁঠাল পুষ্টি সমৃদ্ধ। এতে আছে থায়ামিন,রিবোফ্লাভিন, ক্যালসিয়াম, পটাশিয়াম, আয়রন, সোডিয়াম, বিভিন্ন প্রকার পুষ্টি উপাদান

এছাড়াও কাঁঠালে রয়েছে খনিজ উপাদান আয়রন কাঁঠালের জন্য বিখ্যাত গাজীপুরের শ্রীপুর উপজেলা। সেখানকার লাল মাটির কাঁঠালের চাহিদা দেশজুড়ে। উপজেলাটিতে কাঁঠালের ভরা মৌসুম চলছে। ট্রাকভর্তি কাঁঠাল যাচ্ছে দেশের বড় বড় বাজারে। বাগানমালিকেরা বলছেন, অনাবৃষ্টিতে এ বছর কাঁঠালের উৎপাদন কিছুটা কম হয়েছে। তবে দাম নিয়ে সন্তুষ্ট তাঁরা।

উপজেলা কৃষি কার্যালয়ের তথ্য বলছে, শ্রীপুরে প্রায় ৩ হাজার ৭০০ হেক্টর জমিতে প্রতিবছর ৭৭ হাজার ৭৫০ মেট্রিক টন কাঁঠাল উৎপাদন হয়। গত বছর শ্রীপুরে উৎপাদিত কাঁঠালের বাজার ছিল ৩৮ কোটি ৮৭ লাখ ৫০ হাজার টাকার। উপজেলাটিতে বেশি কাঁঠাল উৎপাদন হয় শ্রীপুর পৌরসভা, তেলিহাটি, বরমী, গোসিংগা, প্রহ্লাদপুর, মাওনা, কাওরাইদ, রাজাবাড়ী ও গাজীপুর ইউনিয়নে।