নিজস্ব প্রতিবেদক, এগ্রিকেয়ার২৪.কম: দেশজুড়ে করোনা পরিস্থিতিতে ধান কাটা শ্রমিক সংকট। এ সংকট মোকাবেলায় পাশে কৃষকের পাশে দাঁড়িয়ে বিনামূল্যে ধান কাটার মেশিন বিতরণ করেছে ব্যাংক এশিয়া।

গত ৩০ এপ্রিল রাজশাহীর মন্ডুমালায় রাজশাহী ও নওগাঁ জেলার কৃষকদের মাঝে ৬টি ধান কাটার মেশিন বিতরণ করা হয়। ব্যাংক এশিয়ার কর্মকর্তাদের আর্থিক অনুদানে গঠিত এ তহবিল থেকে এ মেশিন কৃষকের হাতে তুলে দেওয়া হয়।

মেশিন বিতরণ অনুষ্ঠানে তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুশান্ত কুমার মাহাতো ও নওগাঁ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, ব্যাংকের রাজশাহী শাখা ব্যবস্থাপক একরাম হোসেন ও মহাদেবপুর শাখা ব্যবস্থাপক ফিরোজ কবির উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, একেকটি মেশিন প্রতি ঘণ্টায় তিন বিঘা জমির ধান কাটতে সক্ষম।

আরোও:পোল্ট্রি খামারে আগুন, পুড়লো পাঁচ শতাধিক মুরগি