বীজ ব্যবসায়ী ও ডিলারদের

নিজস্ব প্রতিবেদক, এগ্রিকেয়ার২৪.কম: বীজ ব্যবসায়ী ও ডিলারদের সহজ শর্তে ‍কৃষি ঋণ দেয়ার নির্দেশ দেয়া হয়েছে। কৃষি মন্ত্রণালয়ের আবেদনের প্রেক্ষিতে বাংলাদেশ ব্যাংক থেকে এ নির্দেশনা দেয়া হয়েছে।

এ বিষয়ে গত ২৮ জুন কৃষি মন্ত্রণালয়ের উপসচিব মো. মনিরুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিস্তারিত তথ্য তুলে ধরে সংশ্লিষ্টদের চিঠির মাধ্যমে জানানো হয়েছে।

কৃষি মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, গত ২৭ এপ্রিল কৃষি মন্ত্রী ড. আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে জুম প্লাটফর্মে অনুষ্ঠিত সভার সিদ্ধান্ত মোতাবেক গত ১৭/৫ তারিখে বীজ ব্যবসায়ী/ডিলারদের সহজ শর্তে ঋণ প্রদানের বিষয়টি ব্যাংদেশ ব্যাংকের সংশ্লিষ্ট ঋণ প্রদান নীতিমালায় অন্তর্ভুক্তির জন্য বাংলাদেশ ব্যাংকে পত্র প্রেরণ করা হয়। এ প্রেক্ষিতে বাংলাদেশ ব্যাংক হতে নিচের বিষয়গুলো উল্লেখ করে একটি চিঠি দেয়া দেয়া হয়।

চিঠিতে বলা হয়েছে, বাংলাদেশ ব্যাংকের কৃষি ঋণ বিভাগ কর্তৃক প্রণীত কৃষি ও পল্লী ঋণ নীতিমালা ও কর্মসূচির ৫.০২ অনুচ্ছেদ মোতাবেক কৃষি কাজে সরাসরি নিয়োজিত প্রকৃত কৃষকগণই কৃষি ঋণ প্রাপ্তির যোগ্য বলে বিবেচিত হন। পল্লী অঞ্চলে আয় উৎসারী কর্মকাণ্ডে জড়িতরাও কৃষি ও পল্লী ঋণের সুবিধা পেয়ে থাকেন।

ওই নীতিমালায় কৃষি ও পল্লী ঋণ কর্মসূচির আওতাভুক্ত খাত/উপখাত হিসেবে বীজ উৎপাদন কাত উল্লেখ থাকায় ব্যাংক ও অর্থায়ন কারী প্রতিষ্টাসমূহ এ নীতিমারা ও কর্মসূচির পরিশিষ্ট ‘জ’ এ উল্লিখিত ফসল ভিত্তিক বীজ উৎপাদনের রিণ নিয়ামাচার অনুযায়ী বীজ উৎপাদন সম্পৃক্ত খাতে ঋণ প্রদান করতে পারে।

আরও পড়ুন:  কৃষি যান্ত্রিকীকরণে ৩ হাজার ২০ কোটি টাকার প্রকল্প অনুমোদন

এছাড়া কৃষি ও পল্লী ঋণ নীতিমালা ও কর্মসূচির ৫.১৯ অনুচ্ছেদ মোতাবেক চুক্তিবদ্ধ উৎপাদন এর আওতায় বীজ উৎপাদন সংশ্লিষ্ট খাতে ব্যাংক ও অর্থায়নকারী প্রতিষ্টানসমূহ ঋণ প্রাদান করতে পারে।

এছাড়া এসএমইএসপিডি সার্কুলার নং ১ মোতাবেক বীজ ব্যবসায়ী/বীজ ডিলাররা এসএমই ঋণের আওতায় ব্যাংক ও অর্থায়নকারী প্রতিষ্ঠানসমূহ হতে সহজ শর্তে ঋণ গ্রহণ করতে পারে।

এ অবস্থায় বীজ ব্যবসায়ী/বীজ ডিলারদের সহজ শর্তে ঋণ প্রদান সংক্রান্ত বাংলাদেশ ব্যাংকের সূত্রস্থ পত্রটি সদয় অবগতি ও প্রয়োজনীয় কার্যার্থে এ সাথে নির্দেশক্রমে প্রেরণ করা হলো।

বীজ ব্যবসায়ী ও ডিলারদের সহজ শর্তে ‍কৃষি ঋণ দেয়ার নির্দেশ শিরোনামের সংবাদটির তথ্য কৃষি মন্ত্রণালয় এগ্রিকেয়ার২৪.কম কে নিশ্চিত করেছে।