নিজস্ব প্রতিবেদক, এগ্রিকেয়ার২৪.কম: সমুদ্র বন্দরসমূহের জন্য কোন সতর্ক সংকেত নেই। বৃষ্টি কমতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। আজ বুধবার (২০ অক্টোবর) সন্ধ্যা ৬টা থেকে আগামী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য দিয়েছে দপ্তর।

আবহাওয়াবিদ একেএম রুহুল কুদ্দুস আবহাওয়ার পূর্বাভাসে জানান, বিহার ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি গুরুত্বহীন হয়ে পড়েছে। মধ্যপ্রদেশ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটিও গুরুত্বহীন হয়ে পড়েছে। দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু বাংলাদেশের উত্তরাঞ্চল থেকে বিদায় নিয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের অন্যত্র সক্রিয় আছে এবং উত্তর বঙ্গোপসাগরে তার মাঝারি থেকে দুর্বল অবস্থায় রয়েছে।

আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়াবিদ জানান, রংপুর, রাজশাহী, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসাথে দেশের কোথাও কোথাও বাহারি বা ভারী বর্ষণ হতে পারে।

বুধবার সন্ধ্যা পর্যন্ত দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোর ৩৩.৪ ডিগ্রি সেলসিয়াস। আর ঢাকায় সর্বোনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়া ২১.৮ ডিগ্রি সেলসিয়াস। তেঁতুলিয়া বৃষ্টিপাত হয়েছে সর্বোচ্চ ৯৭ মিলিমিটার।

এগ্রিকেয়ার/এমএইচ