
নিজস্ব প্রতিবেদক, এগ্রিকেয়ার২৪.কম: আজ দেশের ৫ বিভাগে ভারী বর্ষণের জোরালো সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর।
আজ মঙ্গলবার (১১ মে) সকাল ৯ টা থেকে আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে জানিয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট, ঢাকা, খুলনা, চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং বরিশালে অস্থায়ী ভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি শুরু হতে পারে। এছাড়াও রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট, ঢাকা ৫ বিভাগের কোথাও কোথাও ভারী বর্ষণ হতে পারে।
আগামী ৩ দিনের (৭২ ঘন্টার) আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, বজ্রসহ বৃষ্টির প্রবনতা বা সম্ভাবনা রয়েছে।
আজ সন্ধ্যা ৬ টা পর্যন্ত ২৪ ঘন্টার বৃষ্টিপাতের পরিমাণে দেখা যায় ময়মনসিংহ সর্বোচ্চ ৭৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এই সময়ে দেশের ২৬ অঞ্চলে বৃষ্টিপাত হয়েছে। সামান্য বৃষ্টি হয়েছে গোপালগঞ্জ, পটুয়াখালী, ঈশ্বরদী অঞ্চলে।
এছাড়াও দেশের যেসব স্থানে বৃষ্টিপাত হয়েছে তার তালিকা দেখুন:

গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহী ৩৫ এবং ও আজ সর্বনিম্ন তাপমাত্রা ডিমলা ১৯ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে ঢাকার বাইরের বাতাসের গতি ও দিক: দক্ষিণপশ্চিম/পশ্চিম দিক থেকে ঘণ্টায় (০৮-১২) কি.মি.। অস্থায়ী দমকায় (৪০-৫০) কিলোমিটার হতে পারে।
আজ সকাল ৬ টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আদ্রতা ছিলো ৯৬%। ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৬.৩২ মিনিটে। আগামীকাল ঢাকায় সূর্যোদয় ৫ টা ১৮ মিনিটে।
ব্রেকিং: দেশের ৫ বিভাগে ভারী বর্ষণের সম্ভাবনা সংবাদটির তথ্য জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর।
পাঠক আপনার এলাকার আবহাওয়াসহ কৃষির সব ধরণের সংবাদ আমাদের জানাতে পারন। আমরা তা তুলে ধরবো আপনার নাম, ঠিকানা ও ছবি সহ। কৃষির যত্নে কৃষকের সাথে স্লোগান নিয়ে দেশের সবচেয়ে বৃহৎ ও জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল এগ্রিকেয়ার২৪.কম কৃষির সব ধরণের সংবাদ তুলে ধরছে। আমাদের কাছে লেখা পাঠানোর ঠিকানা [email protected] এছাড়া ফেসবুক পেজেও জানাতে পারেন আপনাদের লেখা। ফেসবুকে লেখা পাঠাতে এখানে ক্লিক করুন।
এগ্রিকেয়ার/এমএইচ
























