
নিজস্ব প্রতিবেদক, এগ্রিকেয়ার২৪.কম: দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে প্রথমে নিম্নচাপ এবং পরবর্তীতে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে।
আজ বুধবার (৭ ডিসেম্বর) বাংলাদেশ আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ ওমর ফারুক এ তথ্য জানান।
এই আবহাওয়াবিদ জানান, চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমুহকে ০১ (এক) নম্বর দূরবর্তী সতর্ক সংকেত (পুন:) ০১ (এক) নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
এছাড়া সন্ধ্যা থেকে আগামী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়, দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে প্রথমে নিম্নচাপ এবং পরবর্তীতে গভীর নিম্নচাপে পরিণত হয়, এটি বর্তমানে দক্ষিণপশ্চিম ও তৎসংলগ্নদক্ষিণপূর্ব বঙ্গোপসাগর এলাকায় (অক্ষাংশ ৯.০ক্ক উত্তর, দ্রাঘিমাংশ
৮৫.২ক্ক পূর্ব) অবস্থান করছে। এটি আরও ঘনীভূত হয়ে পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হতে পারে। এর বর্ধিতাংশ উত্তর-পূর্ববঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।
সেইসাথে উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানতঃ শুষ্ক থাকতে পারে। ভোরের দিকে দেশের কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
এরআগে আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর আরো জানিয়েছে, চলতি মাসে দুটি মৃদু শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসতে পারে বলে জানানো হয়েছে। আবহাওয়া অফিস জানায়, এটি উত্তর-পশ্চিমাঞ্চল বিশেষ করে রাজশাহী, দিনাজপুর, লালমনিরহাট, ময়মনসিংহ, শ্রীমঙ্গল, যশোর, কুষ্টিয়া, পঞ্চগড় থেকে টাঙ্গাইল পর্যন্ত বিস্তৃত হতে পারে। এ তাপমাত্রা সর্বোচ্চ দুই দিন স্থায়ী হতে পারে।
আজ সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায় ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা কক্সবাজার ৩১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। গত তিন দিনে সারা দেশের তাপমাত্রা ১৪ থেকে ২২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ওঠানামা করেছে।
আগামী ২৪ ঘণ্টা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। ভোরের দিকে দেশের কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে এবং সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। এছাড়া, আজ সকালে ঢাকায় বাতাসের গতি ছিল উত্তর/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার।
পূর্বাভাসে বলা হয়, ঢাকায় বাতাসের গতি ও দিক উত্তর/উত্তর-পশ্চিম দিক থেকে ঘন্টায় (০৮-১২) কিঃ মিঃ। আজ সন্ধ্যা ০৬ টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৫৭%। আগামীকাল ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ০৫ টা ১১ মিনিট। আগামীকাল ঢাকায় সূর্যোদয় ভোর ০৬ টা ২৯ মিনিটে। পরবর্তী ৪৮ ঘন্টার আবহাওয়ার অবস্থা (২ দিন) এ সময়ের শেষের দিকে রাতের তাপমাত্রা হ্রাস পেতে পারে। বর্ধিত ৫ (পাঁচ) দিনের আবহাওয়ার অবস্থা সামান্য পরিবর্তন হতে পারে।
এগ্রিকেয়ার/এমএইচ
























