
ফসল ডেস্ক, এগ্রিকেয়ার২৪.কম: লাভজনক সবজি হিসেবে কাঁকরোলের চাষ বাড়ছে বাঁশখালীতে। সহজেই চাষযোগ্য সবজিটি চাষে কৃষকের আগ্রহ বৃদ্ধি পাচ্ছে। এতে এসব এলাকায় কাঁকরোলের চাষাবাদও বৃদ্ধি পেয়েছে।
চট্টগ্রামের বাঁশখালী উপজেলা কৃষি অফিস সূত্র জানায়, চলতি মৌসুমে উপজেলাটির ১১৫০ হেক্টর জমিতে কাঁকরোল আবাদ হয়েছে যা থেকে প্রায় পঁচিশ হাজার টন ফলন পাওয়া যেতে পারে।
উৎপাদিত কাঁকরোলের আনুমানিক বাজার মূল্য একশত কোটি টাকার উপর। ইতিমধ্যেই এ মৌসুমের কাঁকরোল চট্টগ্রাম শহরের পাইকারী ও খুচরো বাজারে বিক্রি শুরু হয়েছে। সরেজমিনে দেখা যায়, স্থানীয় ব্যবসায়ীরা বাঁশখালীর পাহাড়ি এলাকা থেকে কাঁকরোলের স্তুপ ক্রয় করে বন্দর নগরী চট্টগ্রাম সহ জেলার বিভিন্ন জায়গায় পাঠাতে শুরু করেছেন।
এ প্রসঙ্গে বাঁশখালী উপজেলা কৃষি কর্মকর্তা আবু সালেক জানান, এ বছর বাঁশখালীতে কাঁকরোলের ভাল ফলন হয়েছে। মাঠে রোগবালাই এর আক্রমণ তেমন একটা ছিল না।
আরও পড়ুন: আম-লিচুসহ মৌসুমি ফল বিপণনে ১০ সুপারিশ
এ কর্মকর্তা বলেন, বিভিন্ন প্রদর্শনী ও প্রশিক্ষণের মাধ্যমে কৃষকদের কাঁকরোল আবাদে কৃত্রিম পরাগায়নের ব্যবহার সহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। বাঁশখালী উপজেলার বিভিন্ন ইউনিয়নের কৃষি ব্লকে কর্মরত উপসহকারী কৃষি কর্মকর্তাগন কাঁকরোল সহ অন্যান্য মাঠ ফসল আবাদে প্রয়োজনীয় কারিগরী পরামর্শ প্রদান করে যাচ্ছেন।
লাভজনক সবজি হিসেবে কাঁকরোলের চাষ বাড়ছে বাঁশখালীতে শিরোনামের সংবাদটির তথ্য ও ছবি কৃষি তথ্য সার্ভিস থেকে সংগ্রহ করা হয়েছে।
আরও পড়ুন: দূর্যোগ এড়াতে ফসল দ্রুত সংগ্রহের পরামর্শ
কৃষির সব সংবাদ পেতে এগ্রিকেয়ার২৪.কম এর সাথে থাকুন। এছাড়া আপনার এলাকার কৃষির সাথে যুক্ত যে কোন সংবাদ, ছবি আমাদের পাঠাতে পারেন আমরা তা তুলে প্রকাশ করবো।
কৃষির জয় যাত্রায় আপনার অংশীদারিত্বকে আমরা সব সময়ই শ্রদ্ধার সাথে দেখি। এছাড়া কৃষির সাথে যুক্ত যে কোন বিষয়ে আপনি আপনার মত প্রকাশ ও তথ্যবহুল লেখা পাঠাতে পারেন আমাদের। লেখা ও সংবাদ পাঠানোর ঠিকানা: [email protected]
























