নিজস্ব প্রতিবেদক, এগ্রিকেয়ার২৪.কম: দেশের ৯ জেলা ও দুই বিভাগে শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে, এটা অব্যাহত থাকতে পারে বলে পূর্বাভাস দিলেও শীত কমে রোদের দেখা দিবে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

আজ মঙ্গলবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ খো: হাফিজুর রহমান জানান, আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে।

এ সময়ে সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। দিন ও রাতের তাপমাত্রা পার্থক্য কমে যাওয়ার কারণে সারাদেশে মাঝারি থেকে তীব্র শীতের অনুভূতি থাকতে পারে।

তিনি আরোও জানান, চুয়াডাঙ্গা জেলাসহ রাজশাহী ও রংপুর বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারী ধরণের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু এলাকা হতে প্রশমিত হতে পারে।

দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৭ ডিগ্রি সেলসিয়াস ছিল তেঁতুলিয়া। ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। একই সঙ্গে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস ছিল শ্রীমঙ্গল। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

এগ্রিকেয়ার/এমএইচ