
এগ্রিকেয়ার প্রতিবেদক: সবজি মেলার মূল ফটক দিয়ে সোজা হাঁটা দিলেই শেষ দিকে দৃষ্টিনন্দন মেটাল এগ্রো লিমিটেড’র (মেটাল সীড) প্যাভিলিয়ন চোখে পরবে। মেটাল সীড এর বীজ ব্যবহারে উৎপাদিত বিভিন্ন সবজি দিয়ে সাজানো হয়েছে প্যাভিলিয়নটি।
লাউ, চিচিঙ্গা, বেগুন, মরিচ, ঝিঙ্গা, করলা, টমেটো, মিষ্টিকুমড়াসহ একাধিক সবজি দিয়ে সাজানো প্যাভিলিয়নে প্রবেশ করলে মনে হবে যেন কোনো এক সবজি বাগানে প্রবেশ করেছেন। একদল কর্মী দর্শনার্থীদের কাছে তুলে ধরছে প্রতিষ্ঠানটির বিভিন্ন পণ্যের কার্যকারিতা, গুণগতমানসহ বিভিন্ন বৈশিষ্ট্য।
রাজধানীতে শুরু হওয়া তিনদিনব্যাপী জাতীয় সবজি মেলা উপলক্ষে মেটাল সীড এর এ আয়োজন মেলায় আগত দর্শনার্থীর নজর কাড়ছে। দর্শনার্থীরাও প্যাভিলিয়ন ঘুরে দেখছেন। অনেকেই সবজি বাগানের সঙ্গে নিজের স্মৃতি ধরে রাখতে সেলফিও তুলছেন। কেউ কেউ ছবি তুলে রাখছেন মুঠো ফোনে।
দর্শনার্থীরা যেন ভালো মানের বীজ মেলায় এসে সংগ্রহ করতে পারেন সে ব্যবস্থাও রেখেছে মেটাল সীড। তারা চাইলে এ প্রতিষ্ঠানের বীজও কিনতে পারছেন। এমনসব নানা আয়োজনে মুগ্ধ হয়ে প্যাভিলিয়নে ভিড় জমাচ্ছেন দর্শনার্থীরা।
ভালোবীজ সাফল্যের চাবিকাঠি স্লোগান নিয়ে কৃষকের দোরগোড়ায় শুরু থেকেই মান সম্মত ও উন্নত সবজি বীজ সরবরাহ করে সবার আস্থা অর্জন করেছে দেশের অন্যতম কৃষিভিত্তিক বাণিজ্যিক প্রতিষ্ঠান মেটাল এগ্রো লিমিটেড (মেটাল সীড)। নিজস্ব গবেষণাগারে উদ্ভাবিত এসব বীজ ব্যবহার করে কৃষকরা উপকৃত ও লাভবান হচ্ছেন।
মেটাল সীড এর প্যাভিলিয়নে দায়িত্বরত কর্মকর্তা মেটাল এগ্রো লিমিটেড এর ম্যানেজার অ্যান্ড হেড মার্কেট ডেভেলপমেন্ট মোহাম্মদ শহিদুল হক এগ্রিকেয়ার২৪.কম এসব তথ্য জানান। মেটাল গ্রুপ অব প্রতিষ্ঠানের অঙ্গ প্রতিষ্ঠান মেটাল এগ্রো লিমিডেট (মেটাল সীড) এর পণ্য এখন দেশের সব স্থানের কৃষকরা ব্যবহার করছে।
মেটাল এগ্রো লিমিডেট (মেটাল সীড) ম্যানেজার অ্যান্ড হেড সেলস অ্যান্ড মার্কেটিং কৃষিবিদ মো. সাইফুল ইসলাম এগ্রিকেয়ার২৪.কম কে বলেন, মেটাল সীডে অনেক বৈশিষ্ট্য রযেছে। এরমধ্য অন্যতম হলো উচ্চ ফলনশীল, আগাম জাত, অঙ্কুরোদগম ক্ষমতা বেশি, সবজি বেশি সময় সংরক্ষণ করা যায়, সবজি স্বাদ বেশি। ফলে কৃষকরা লাভবান হন।
তিনি জানান, নিজস্ব গবেষণাগারে দক্ষ জনবল দিয়ে নিবিড় পরিচর্যা এবং আধুনিক পদ্ধতি অবলম্বন করে মেটাল সীড উৎপাদন করা হয়। আমাদের দেশের জলবায়ু ও পরিবেশের সাথে যেন খাপ খায় এমন বীজই আমরা কৃষকের কাছে পৌঁছে দিচ্ছি। ফলে দ্রুত আস্থাও অর্জন করা সম্ভব হয়েছে।
মোহাম্মদ শহিদুল হক জানান, প্যাভিলিয়নে ৯৫ জাতের বীজের প্রদর্শন করা হয়েছে। মেটাল সীড এর উল্লেখযোগ্য পণ্য সমূহের মধ্য রয়েছে লাউ (হাইগ্রিন), করলা (লিমা), ঝিঙ্গা (ইউরেকা), বাঁধাকপি (ট্রপিক্যাল কুইক), বেগুন (গ্রীণবল), টমেটো (প্রত্যাশা), মিষ্টি কুমড়া (লালিমা) মরিচ (পিকনিক প্লাস), চিচিঙ্গা (ডিসকভার)।
২০০৩ সালে যাত্রা শুরু করা মেটাল সীড এগ্রো লিমিটেড রপ্তানীযোগ্য বীজও উদ্ভাবন ও উৎপাদন করছে। বিভিন্ন দেশে রপ্তানীযোগ্য বীজের মধ্যে রয়েছে বিভিন্ন জাতের লাউ, করলা, ঝিঙ্গা, মরিচ। এছাড়া আগামী বছর থেকে উচ্চ ফলনশীল বাঁধকপির বীজও রপ্তানীর সম্ভাবনা রয়েছে।
বাংলাদেশ সময়: ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৮
























