
ডেস্ক প্রতিবেদন, এগ্রিকেয়ার২৪.কম: বাজারে সবজির দাম কিছুটা কমেছে। তবে তা এখনো সাধারণ মানুষের নাগালের বাইরে। এতে এখনো কাঁচাবাজারে স্বস্তি ফেরেনি। অপরদিকে বাজারে অপরিবর্তিত থেকে চড়া দামে বিক্রি হচ্ছে মাছ, মুরগি ও ডিম।
বুধবার (৩০ সেপ্টেম্বর) রাজধানীর কারওয়ান বাজার, ফার্মগেট, সেনপাড়া, শ্যাওড়াপাড়া, মালিবাগ ও টাউনহল বাজার ঘুরে এবং বিক্রেতাদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।
সবজির দাম
আজ বাজারে প্রতিকেজি ভারতীয় টমেটো ১২০ টাকা, দেশি গাজর ৮০ টাকা, চায়না গাজর ১২০ টাকা, লম্বা বেগুন ৮০ টাকা, সাদা গোল বেগুন ১০০-১২০ টাকা, কালো গোল বেগুন ১৪০ টাকা, শিম ২০০ টাকা, দেশি শসা ৮০ টাকা, করলা ৮০ টাকা, কাঁকরোল ৮০ টাকা, ঢ্যাঁড়স ৮০ টাকা, পটল ৮০ টাকা, চিচিঙ্গা ৬০ টাকা, ধুন্দল ৬০ টাকা, ঝিঙা ৬০ টাকা, বরবটি ৮০ টাকা, কচুর লতি ৮০ টাকা, মূলা ৬০ টাকা, কচুরমুখী ৬০ টাকা, কাঁচা মরিচ ২০০ টাকা, ধনেপাতা (মান ভেদে) ৩০০ টাকা, পেঁপে ১৫-৩০ টাকা, মিষ্টি কুমড়া ৪০-৫০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। আর মানভেদে প্রতিটি লাউ ৬০-৭০ টাকা, চাল কুমড়া ৫০-৬০ টাকা। প্রতি হালি কাঁচা কলা ৪০ টাকা। এছাড়া প্রতি হালি লেবু বিক্রি হচ্ছে ২০-৩০ টাকায়।
আলু-পেঁয়াজের বাজার স্থিতিশীল
আলু-পেঁয়াজ, আদা-রসুনের বাজার এক রকম স্থিতিশীল। আজও কোনো পরিবর্তন আসেনি এসব পণ্যগুলোর দামে। কেবল চায়না আদার দাম প্রতিকেজিতে ২০ টাকা কমেছে।
আজ আকার ও মানভেদে ক্রস জাতের পেঁয়াজ বিক্রি হচ্ছে ৬০-৭০ টাকায়। এর মধ্যে ছোট পেঁয়াজ ৬০ টাকা ও বড় সাইজের পেঁয়াজ বিক্রি হচ্ছে ৭০ টাকা করে। দেশি পেঁয়াজ ৬৫-৮০ টাকা, লাল আলু ২৫ টাকা, সাদা আলু ২০ টাকা, বগুড়ার আলু ৩৫-৪০ টাকা, দেশি রসুন ১০০-১২০ টাকা, চায়না রসুন ১৪০-১৬০ টাকা, চায়না আদা ১৮০ টাকা, ভারতীয় আদা মানভেদে ১৬০-১৮০ দরে বিক্রি হচ্ছে।
স্থিতিশীল ডিম ও মুরগির দাম
আজ প্রতি ডজন মুরগির লাল ডিম ১৩৫ টাকা, সাদা ডিম ১২৫ টাকা এবং হাঁসের ডিম ১৯০-২০০ টাকায় বিক্রি হচ্ছে। ব্রয়লার মুরগি ১৭০-১৮০ টাকা, কক মুরগি ২৮০-৩১০ টাকা, লেয়ার মুরগি ২৮০-৩০০ টাকা এবং দেশি মুরগি বিক্রি হচ্ছে ৫৫০ টাকা কেজি দরে। এছাড়া আজ গরুর মাংস ৭৫০-৭৮০ টাকা কেজি এবং খাসির মাংস ১২০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
মাছের দাম চড়া
আজ আকার ও ওজন অনুযায়ী ইলিশ মাছ এক হাজার থেকে দুই হাজার ৪০০ টাকা, রুই ৩০০-৭০০ টাকা, কাতল ৩০০-৬০০ টাকা, চিংড়ি ৮০০-১ হাজার ৩০০ টাকা, কৈ ২৫০ টাকা, পাবদা ৪০০-৭০০ টাকা, শিং ৪০০-১ হাজার ২০০ টাকা, টেংরা ৬০০-৮০০ টাকা, বেলে ৮০০-১ হাজার ২০০ টাকা, বোয়াল ৬০০-১ হাজার ২০০ টাকা, রূপচাঁদা ১০০০-১ হাজার ৪০০ টাকা, তেলাপিয়া ও পাঙ্গাস মাছ ৩০০ থেকে ৩২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
তেলের দাম বাড়লেও অন্যান্য মুদি পণ্যের দাম রয়েছে অপরিবর্তিত প্যাকেট পোলাওয়ের চাল ১৫৫ টাকা, খোলা পোলাওয়ের চাল মান ভেদে ৯০-১৩০ টাকা, ছোট মসুর ডাল ১৫৫ টাকা, মোটা মসুর ডাল ১০৫ টাকা, বড় মুগ ডাল ১৪০ টাকা, ছোট মুগ ডাল ১৭০ টাকা, খেশারি ডাল ১০০ টাকা, বুটের ডাল ১১৫ টাকা, ছোলা ১১০ টাকা, মাশকালাইয়ের ডাল ১৮০ টাকা দরে বিক্রি হচ্ছে। আর প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল ১৯৮ টাকা, খোলা সয়াবিন তেল ১৭২ টাকা, কৌটাজাত ঘি ১ হাজার ৪৫০-১ হাজার ৫৫০ টাকা, খোলা ঘি ১ হাজার ২৫০ টাকা, প্যাকেটজাত চিনি ১১০ টাকা, খোলা চিনি ১০০ টাকা, দুই কেজি প্যাকেট ময়দা ১৩০ টাকা, আটা দুই কেজির প্যাকেট ১৩০ টাকা, খোলা সরিষার তেল প্রতি লিটার ২২০ টাকা।
এছাড়া এলাচ ৪ হাজার ৭৫০ টাকা, দারুচিনি ৫০০ টাকা, লবঙ্গ ১ হাজার ২৮০ টাকা, সাদা গোল মরিচ ১ হাজার ৩৫০ টাকা ও কালো গোল মরিচ ১ হাজার ১৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
























