নিজস্ব প্রতিবেদক, এগ্রিকেয়ার২৪.কম: উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। সেইসাথে ৩ নাম্বার সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

আজ মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬ টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার পূর্বাভাসে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ওমর ফারুক আবহাওয়ার বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, খুলনা, বরিশাল ও সিলেট এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, চট্টগ্রাম, ঢাকা, বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিজলী চমকানোসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে বিক্ষিপ্তভাবে দেশের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী বৃষ্টি হতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ওমর ফারুক এগ্রিকেয়ার২৪.কমকে বলেন, বঙ্গোপসাগরের উত্তর-পশ্চিম সাগরে লঘুচাপ তৈরি হয়েছে। সেটি আরও প্রবল হয়ে উঠতে পারে। আগামী দুদিন এ লঘুচাপ থাকতে পারে। এছাড়া সমুদ্র উপকূলীয় অঞ্চলে হালকা বৃষ্টি হতে পারে। মাছ ধরার ট্রলারসমূহকে সতর্কে চলাচল করতে বলা হয়েছে।

সমুদ্রের কোন স্থানে সাগরে বাতাসের চাপ কমে গেলে সেখানে লঘুচাপ তৈরি হয়। এই প্রবণতা আরও বেড়ে গেলে একসময় নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ের সৃষ্টি হয়। উপকূলে ৩ নাম্বার সতর্কতা সংকেত দেওয়া হয়েছে।

পড়তে পারেন: কমছে ধানের দাম, সিন্ডিকেটের পোয়াবারো

সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, ঢাকায় বাতাসের গতি ও দিক দক্ষিণ/দক্ষিণপূর্বদিক থেকে ঘন্টায় (১০-১৫) কিঃ মিঃ। আগামীকাল ঢাকায় সূর্যাস্ত ৫ টা ৫৬ মিনিটে।

আবহাওয়া দপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘন্টায় দেশের সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে টেকনাফ ৪৬ মিলিমিটার। পূর্ব-মধ্য বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন উত্তর বঙ্গোপসাগর এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি ঘনীভূত হতে পারে।

পড়তে পারেন: ভারত থেকে সাড়ে ৩১ কোটি টাকার ভুট্টা আমদানি

পরবর্তী ৪৮ ঘন্টার আবহাওয়ার অবস্থা (২ দিন) বৃষ্টিপাতের প্রবনতা বাড়তে পারে। বর্ধিত ৩ (তিন) দিনের আবহাওয়ার অবস্থা সামান্য পরিবর্তন হয়ে বৃষ্টি প্রবনতা বাড়তে পারে। দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সৈয়দপুর ৩৫ দশমিক ৫ এবং সর্বোনিন্ম তাপমাত্রা রেকর্ড করা হয়েছে টেকনাফ ২৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

সিনটপিক মৌসুমী বায়ুর অক্ষ রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিম বঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তরপশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের অন্যত্র মাঝারি অবস্থায় রয়েছে।

ঢাকায় আজ দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘন্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হচ্ছে। আগামীকাল ঢাকায় সূর্যোদয় ভোর ০৫ টা ৪৭ মিনিটে।

এগ্রিকেয়ার/এমএইচ