হিটশকে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায়

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: বোরো মৌসুমে সমালয়ে চাষের জন্য কৃষকদের ১৭ কোটি ৪২ লাখ টাকা প্রণোদনা দেয়া হবে। এর মাধ্যমে সারা দেশে ১২২টি সমলয় ব্লক স্থাপিত হবে। প্রতোকটি ব্লকের আয়তন হবে ৫০ একর আর খরচে হবে ১৪ লাখ ৩০ হাজার টাকা।

এ সংক্রান্ত সরকারি আদেশ আজ জারি হয়েছে। এগ্রিকেয়ার২৪.কমকে এ তথ্য জানিয়েছে কৃষি মন্ত্রণালয়ে জনসংযোগ কর্মকর্তা কামরুল ইসলাম।

তিনি জানান, প্রণোদনার আওতায় কৃষকেরা বিনামূল্যে হাইব্রিড বীজ, প্রয়োজনীয় সার পাবেন এবং চারা লাগানো, ফসল কাটাসহ অন্যান্য সহযোগিতা পাবেন।

এগ্রিকেয়ার/এমএইচ/২০২৩