
কৃষি আবহাওয়া ডেস্ক, এগ্রিকেয়ার২৪.কম: আগামী ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন অঞ্চলে অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও ভারী বর্ষণেরও সম্ভাবনা রয়েছে।
আজ মঙ্গলবার (২৫ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়া পূর্বাভাসে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর এসব তথ্য প্রকাশ করেছে।
আবহাওয়া অফিস জানায়, সিলেট ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায়, ঢাকা, রংপুর, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী ও খুলনা বিভাগের দু এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেখে মাঝারি ধরণের বৃষ্টি অথবা বজ্রবসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরণের ভারী বর্ষণ হতে পারে।
সারাদেশের দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
মৌসুমী বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গপসাগরে মাঝারি অবস্থায় বিরাজ করছে।
























