
আবহাওয়া ডেস্ক, এগ্রিকেয়ার২৪.কম: আগামী ৫ দিনেও আবহাওয়ার পরিবর্তনের সম্ভাবনা নেই বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
আজ শুক্রবার (৮ জানুয়ারি, ২০২১) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, মধ্যরাত থেকে সকাল পর্যন্ত নদী অববাহিকায় ঘন কুয়াশা এবং সারাদেশের অন্যান্য জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।
২৪ ঘন্টার তাপমাত্র্রায় বলা হয়েছে, সারাদেশের রাতের অপরিবর্তিত থাকতে পারে এবয় দিনের তাপমাত্রা কমতে পারে। দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সীতাকুণ্ডে ৩২.০০ ডিগ্রী সেলসিয়াস।
অন্যদিকে গতকাল দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজারহাটে ১২ দশমিক ডিগ্রী সেলসিয়াস। ঢাকায় বাতাসের গতি ও দিক: উত্তরপশ্চিম/উত্তর দিক থেকে ঘণ্টায় (০৫-১০) কি.মি.।
সিনপটিক অবস্থা: উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। গতকাল শুক্রবার (৮ জানুয়ারি, ২০২১) সন্ধ্যা ৬টায় ঢাকায় বাতাসের আর্দ্রতা ছিল ৫৩%। ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ২৮ মিনিটে। আগামীকাল ঢাকায় সূর্যোদয় ভোর ৬টা ৪৩ মিনিটে। আগামী পাঁচ দিন রাতের তাপামাত্রা কমতে পারে।
আগামী ৫ দিনেও আবহাওয়ার পরিবর্তনের সম্ভাবনা নেই শিরোনামে সংবাদটির তথ্য বাংলাদেশ আবহাওয়া অধিদফতর নিশ্চিত করেছে। পাঠক প্রতিদিনের আবহাওয়া এর সংবাদের আপডেট পেতে এগ্রিকেয়ার২৪.কম এর ফেসবুক পেজে লাইক দিয়ে রাখুন। আমরা প্রতিদিন দেশের আবহাওয়া পরিস্থিতি তুলে থাকি।
এছাড়া আপনাদের এলাকার আবহাওয়া পরিস্থিতি বা সংবাদ বা ছবি পাঠাতে পারেন আমাদের। আমরা তা সংবাদ আকারে তুলে ধরবো। দেশের সর্ববৃহৎ কৃষিভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল এগ্রিকেয়ার২৪.কম কৃষির সব সংবাদ জানতে সঙ্গেই থাকুন।
এগ্রিকেয়ার/এমএইচ
























