
এগ্রিকেয়ার২৪.কম কৃষি আবহাওয়া ডেস্ক: আজ (শুক্রবার, ১১ মে) দুপুরের পর থেকে দেশের বিভিন্ন স্থানে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বা আরও অধিক বেগে বৃষ্টি/বজ্রবৃষ্টিসহ অস্থায়ী ঝড়ো/দমকা হাওয়া বয়ে যেতে পারে। এছাড়া এসব এলাকায় নৌ হুশিয়ারি হিসেবে ২ নম্বর সংকেত দেখাতে বলা হয়েছে।
দুপুরে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর এ তথ্য প্রকাশ করেছে।
আবহাওয়া সূত্র জানায়, আজ ১১ মে দুপুর ৩ থেকে পরবর্তী ৫ থেকে ৬ ঘণ্পা পর্যন্ত কালবৈশাখী সতর্কতায় বলা হয়েছে রাজশাহী, পাবনা, ফরিদপুর, মাদারীপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, নোয়াখালী এবং চট্টগ্রাম অঞ্চলসমূহের উপর দিয়ে পশ্চিম/উত্তর পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বা আরও অধিক বেগে বৃষ্টি/বজ্রবৃষ্টিসহ অস্থায়ী ঝড়ো/দমকা হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে ২ নম্বর নৌ হুশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।
এ ছাড়া আজকের দিনের আবহাওয়া ছবি আকারে তুলে ধরা হলো।
পাঠক, কৃষি সংবাদের পাশাপাশি প্রতিদিনের আবহাওয়া ও কালবৈশাখী ঝড়ের পূর্বাভাসসহ প্রতিমহুর্তের কৃষি আবহাওয়ার সংবাদ পেতে আমাদের ফেসবুক পেজে https://www.facebook.com/AgriCare24com-320632075085761/ লাইক দিয়ে সঙ্গে থাকবেন। আমাদের প্রকাশিত খবর চলে যাবে আপনার ফেসবুক ওয়ালে।
























