নিজস্ব প্রতিবেদক, এগ্রিকেয়ার২৪.কম: সারা দেশের বিভিন্ন স্থানে আজ বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

আজ শনিবার (২ জুলাই) সকাল থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়াবিদ মো: মনোয়ার হোসেন এগ্রিকেয়ার২৪.কমকে বলেন, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি  হতে পারে। এ ছাড়া রবিবার পর্যন্ত বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে।

তিনি আরো বলেন, গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজশাহী ৩৬.৩ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন ছিল সীতাকুণ্ডে ২৪ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বোচ্চ বৃষ্টিপাত ছিল তেঁতুলিয়া উপজেলায় ৯৮ মিলিমিটার।

মৌসুমী বায়ুর অক্ষ বিহার, পশ্চিম বঙ্গ এবং বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তরপশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারী অবস্থায় রয়েছে।

পড়তে পারেন: ভারতীয় পেঁয়াজ আমদানির খবরে দেশীতে কমলো ৮ টাকা

গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোনিন্ম তাপমাত্রা ছিল সীতাকুন্ড ২৪ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজশাহী ৩৬ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

ঢাকায় বাতাসের গতি ও দিক দক্ষিণ/দক্ষিণপূর্বদিক থেকে ঘন্টায় (১০-১৫) কিঃ মিঃ, যা অস্থায়ীভাবে দমকায় ঘন্টায় (৩০-৪০) কিঃমিঃ বেগে বৃদ্ধি পেতে পারে। ২৪ ঘন্টায় সারাদেশের সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে তেঁতুলিয়া ৯৮ মিলিমিটার।

আজ সকাল ০৬ টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৮%। আজ ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ০৬ টা ৫০ মিনিট। আজ ঢাকায় সূর্যোদয় ভোর ০৫ টা ১৫ মিনিটে। ৪৮ ঘন্টার আবহাওয়ার অবস্থা (২ দিন) বৃষ্টিপাত প্রবনতা অব্যাহত থাকতে পারে।

এগ্রিকেয়ার/এমএইচ